সময়ের কথা//
মৌসুমী রহমান
ক্লেপসাড্রায় ঝুলে সময় পেয়েছিল
যৌবন ,মানুষের মগজ;
খরচ হওয়া শতাব্দীর ঠোঁটে
এখনও পৃথিবী শিহরিত হয়
কুমারী ভোর আসে সোনালী হিজাব পরে
শুরু জানার তেষ্টায় গহীনে স্রোত লুকিয়ে
বিনাশ হই সমূদ্র উত্তাপে।
দুঃখেরা পঞ্জিকা দেখে জেগে উঠেনা
রূপোর চাঁদের কোমল সমর্পণ
পলাতক রাতের ধারায় ।
বাকল ভেদ করে সভ্যতা সূর্য দেখে
মানুষ হাঁটে ঝলসানো কংক্রিটে
প্রাণের রাজস্ব নিতে;
চিলের চতুর চোখেও আলোর কাঙ্গআলীপনা।
ধবল তুষারে হরিণীর রক্তাক্ত পদচিহ্ন
অবসর নেয়া বৃদ্ধ'র বুকে সবুজের সন্ত্রাস
চশমা খুলে দেখি বেজোড় পায়রা
খাঁচার ভিতর থেকে আকাশ দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




