somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

দেয়াল

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






স্কুল আমার
দেয়ালে বসানো
একের পর এক নামের সাথে নাম
মাঝে একটা যোগ চিহ্ন
বুঝতাম না অদ্ভূত ছিলো
বয়সটা কম ছিলো আমার।


ঘসাঘসিতে বিশ্রী অবস্থা
স্কুলের দেয়াল
শাওলা পড়া যেন মাকড়সার বাসা
বলাবলিতে আর কানাকানিতে
খবর পৌঁছে যেত এক ক্লাস থেকে আরেক ক্লাস
লোকে এর নাম বলতো ভালোবাসা।


নিজের নামেরর সাথে যোগ চিহ্ন দেখেছি
মানুষকে হাসতে দেখেছি
ভ্যাবাচ্যাকা খেয়ে যেতাম
অবাক করতো পাগলীর কর্মকান্ড
কাহীনিটা নিয়ে অভিযোগ করলাম
স্যার বললো এই বয়সে এমনটায় হয়।


কিভাবে হয়
আর কেমন করে হয়
যখন জৈনিক ভদ্রমহিলা বলে,
এখনো খোকা তুমি!
হয়নি বয়েস, সময় লাগবে
এর নাম কয় ভালোবাসা।


হাতে হাত মিলালে
সুখ-দুঃখের কিছু কথা বললে
সময়টা কাটিয়ে যায়
লোকের মনে সন্দেহ জাগে
বিবিসি নিউজ যেন আমার চারপাশে
সবাই বলে চালিয়ে যাও
এমনই তো হয় ভালোবাসা।


কিন্তু বুঝলাম না এখনো আমি
রয়ে গেলাম ছোট্ট বাচ্চা
বড় হয়ে দেখলাম আমি
ছেলেরা যেন এটিএম কার্ড
বিলিয়ে দিচ্ছে হৃদয় খানি আর সাথে টাকা কড়ি
লোকে বলে বুঝলা মামু ভালোবাসা।


এপিঠ ওপিঠ সব ঘুরিয়ে দেখেছি
মায়া কান্না আর অশ্রুজল
হঠাৎ করে কেমন জানি
বদলে গেলো ইতিহাসের ফল
চারবছর কি আটবছরের স্মৃতির কথা
লোকে বলে ওসব নয় বাবু এটা ভালোবাসা।


ছ্যাকা খেয়ে বাঁকা হয়েছে
এমন সংখ্যাও কম নয়
নতুন সঙ্গী বেছে নিতে
আবার পারদর্শী তাঁরাই হয়
নতুন কথা মুখে এখন
জীবনটা এমনই হয়।


বোঝেনি এখনো আমার ছোট্ট মাথা
ঘুরপাক খায় চারপাশের কথা
বিষাদে ভরা বন্ধুর জীবনে
আজ পর্যন্ত দেইনি খোটা
দিনের পর দিন শেষ হয় তাদের,
পারিনা শব্দের নাম দেয় ভালোবাসা।


বউপুতুল খেলা ভালোই ছিলো
আজ এই খেলা হয়তো নিষ্ঠুর
দেয়াল বানাও তার সাথে
রোজ রোজ যে তোমার মুখটি দেখে
মিষ্টি চোখে বলে আমি পারবোনা
আরে পাগলী এর নাম ভালোবাসা।


দেয়ালের সাথে দেয়াল তুলে
প্রমাণ কর রাজকুমারী
তুমি ছাড়া আমি সব পারি
কিন্তু আটকে গেছে তোমারও জীবন
এখনো বুঝলেনা
এর নাম চোরাবালী।


যোগ চিহ্ন হারিয়ে গেছে
বউপুতুলের দিনও শেষ
কি নিয়ে খেলবে তুমি
বেছে নাও তুমি যাকে খুশি
আপত্তির অধিকার কি
আমরা রাখি।


হারিয়ে আমরা যাইনি
এই খেলায় তুমি জিতেছো
হারিয়ে শুধু বুঝিয়ে দিয়েছি
শিখো নাই যা শিখিয়ে দিয়েছি
দেয়াল তৈরি করতে থাকো
কিন্তু এটাও জেনে নিয়ো
এর নাম কয় ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×