somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

তসলিমা নাসরিন আসলে কি চান?

০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তসলিমা নাসরিন অনেক গুণসম্পন্ন মানুষ। অথচ আমাদের দেশের যে কোন ধর্মের মেয়েকে উনার সাথে তুলনা করলে, তারা রেগে যান, চটে উঠেন। আমি ঠিক বুঝতে পারি না। আশ্চর্য!

উনি নারীবাদী। তারপরেও কেন যে মেয়েরা তার নাম শুনলে বলে, "বাদ দাও না, প্লিজ!"
অবশ্য উনি আবার পুরুষ বিদ্বেষমূলক ভাব বহন করেন বলে অন্তত আমার মনে হয় না, করলে তার তিনটে স্বামী অন্তত থাকত না। আমি উনার লেখা "লজ্জা", "আমার মেয়েবেলা" এবং "ক" এই পর্যন্ত হজম করতে পেরেছি। কিন্তু এরপর আর পারিনি, হয়তো আমার সহ্য ক্ষমতা কম। কিন্তু বাংলাদেশের ঐ একই মেয়েকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তুলনা করলে ইমপ্রেশড্ হয়ে গদগদ কন্ঠে বলেন, "আমি কি আর অতবড়! প্লিজ! আমায় লজ্জা দিবেন না"। অবশ্য এক্ষেত্রে হুমায়ুন আজাদ স্যার তাঁর " নারী" বই(নারীবাদী বই) তে আমার সাথে তার চিন্তার মিলন ঘটতে নাও পারে, কিন্তু মনে রাখার মত বিষয় ভাই আর স্বামী থাকলেই বা তাদের সহযোগীতা পেলেই সব মেয়েরা "বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন" হতে পারে না সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু তসলিমা নাসরিন এমন কি লিখেছিলেন? যার জন্য বাংলাদেশ ও কলকাতায় তাকে একসময় বয়কট করা হয়েছিলো? উনি যা লিখেছিলেন ওটাকেই কি তাহলে "ফ্রিডম অব স্পিচ" বলা হয় না কি? নারীবাদী হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোন নারী তার কোন উক্তি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তো দূর কোনদিন কোথাও উল্লেখ করতেও দেখলাম না। আবার সাহিত্যে যিনি কোনদিন যাতায়াতও করেননি সেই মেয়েটাও তসলিমা নাসরিনকে দেখতে পারেন না। কেন? এর কারণ কি? আমার মনে হয় খুব সম্ভবত, মূলত উনার লেখার সাথে বাঙালী মেয়েরা নিজেদের মেলাতে পারেন না, কানেক্ট করতে পারেন না। এবং সূদুর ভবিষ্যতেও করতে পারবেন বলে অন্তত আমার মনে হয় না। এক্সকিউজ মি! আমি কিন্তু তসলিমা নাসরিনের আত্মকাহীনি নিয়ে লিখতে বসিনি বা তার পক্ষ নিয়ে তৈলপ্রিয় হয়ে উঠার ইচ্ছাও নেই। Virginia Woolf এবং Simone de Beauvoir তাদের দ্বারা তিনি না কি প্রভাবিত। এজন্য বাংলাদেশে তো দূর, কলকাতাতেও একসময় বয়কট হয়েছিলেন। তবে আমার মনে হয় একজন ফিজিশিয়ান হিসেবে তিনি যে চমৎকার এবং তা অন্তত আমি স্বীকার করি।

"Criticism of Islam is the only way to establish secularism in Islamic countries."
- তসলিমা নাসরিন

(বিঃ দ্রঃ আমরা ইতোমধ্যেই সেক্যুলার একটি দেশ, যেটুকু বাকি আছে আপনা-আপনি হয়ে যাবে, ডিয়ার তসলিমা নাসরিন। এইসবের জন্য, ২০টি/২২টি ভাষায় অনূদিত ফুটেজ পাবার জন্য, অনুগ্রহ করে ইসলাম বিদ্বেষ দেখাবেন না।)


সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:২০
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×