somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

ফিকশনের উল্টো পিঠ

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক মিনিটের জন্য একটু ভাবুন তো। ঘাসপাতা খাওয়া ছাগলটি যদি ফিকশন পড়তে পারতো এবং সেটা যদি বিশ্বাস করতো তাহলে ঠিক কি হত?

ধরুন, সেই ফিকশনে লেখা আছে, "ওহে ছাগল! তুমি কেন ঘাসপাতা খাবে! তোমার ভাল স্বাস্থ্যের জন্য বিরিয়ানি খাওয়া জরুরী"। ব্যস! ছাগলটি সেটা বিশ্বাস করে নিলো। এরপর থেকে ছাগল তার মালিকের দেয়া ঘাসপাতা কোনভাবেই আর খায় না। কারণ তার ঐ ফিকশন থেকে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, "স্বাস্থ্যর উন্নতির জন্য বিরিয়ানি খাওয়া জরুরী"। সেদিন থেকে ঐ ছাগল ঘাসপাতা খাওয়া ছেড়ে দিলো এবং না খেয়ে ঘাসের মাঠ ত্যাগ করলো। ঠিক ঐ একই দিনে প্রথম এই ছাগলটির সাথে দ্বিতীয় একটি ছাগলের কাকতালীয় ভাবে দেখা হয়ে গেলো। এখন দেখা হওয়াটা সমস্যা ডেকে আনেনি বরং দ্বিতীয় ছাগলটি আবার পড়েছে, "একতাই বল"। এবং দ্বিতীয় ছাগলটি সেটি প্রথম ছাগলকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে।

পরের অংশটুকু সহজেই অনুধাবনযোগ্য। এলাকার সব ছাগল একত্রিত হয়ে হরতাল ডাকলো যে, "ঘাসপাতা নয়, বিরিয়ানি চাই"। কি অদ্ভূত! এই অবধি পর্যন্ত না হয় ঠিক ছিলো, কিন্তু এই দুই ছাগলের নেতৃত্বে দেশের কোটি সংখ্যক ছাগল একত্রিত হয়ে মানবজাতির উপর হামলা করে বসলো। কি থেকে যে কি হলো! এক সময় তারা মানবজাতিকে হারিয়ে জয়ও পেয়ে বসলো। কারণ তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি হয়ে গেছিলো যা সামাল দেয়া কোন ভাবেই সম্ভব ছিলো না।

তাই এখন আর ছাগলগুলো ঘাসপাতা খায় না, ওরা বিরিয়ানি খায়। বড় বড় ডেস্কে মানুষ এখন রান্না করে ছাগলদের জন্য "হায়দ্রাবাদি বিরিয়ানি"।

উফ্! কি তার ঘ্রাণ আর কি তার স্বাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×