একটি মূর্খতাপূর্ণ কৌতুক
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জুম্মার দুই রাকাত ফরজ নামাযের পূর্বে যে খুতবা পাঠ করা হয় সেটা শোনা ওয়াজিব। এসময় কথা বলা নিষিদ্ধ। কিন্তু প্রায়ই দেখা যায় এ সময় বড়রা ছোটদেরকে দুষ্টুমি থেকে বিরত রাখার জন্য ধমকিয়ে থাকেন। কোন কোন মসজিদে আবার দেখা যায় খুতবা চলাকালে মসজিদের জন্য টাকা উঠাতে। অল্পজানা মুসল্লিরা ওয়াজিব খুতবা শ্রবণ উপেক্ষা করে বেশ উৎসাহ নিয়ে নফল দানকার্যে লিপ্ত হন। আবার যে কোন নামাযের মধ্যে কথা বললেও নামায ভঙ্গ হয়। বুদ্ধি-সুদ্ধি কম থাকলে এসব ক্ষেত্রে কি অবস্থা হতে পারে তা দেখা যাক এই ঘটনায়:
তিনজন একসাথে তিন-চার কিলোমিটার দুরের সাপ্তাহিক হাটে যাচ্ছে। দুইজন সাধারণ লোক, একজন চাল আর একজন মুরগী নিয়ে যাচ্ছে বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে প্রয়োজনীয় বাজার সদাই করবে বলে। আর একজন কোনরকম সূরা-ক্বেরাত পড়তে পারা মসজিদের খাদেম যাচ্ছে হাটে মসজিদের জন্য টাকা উঠাতে। পথে নামাযের ওয়াক্ত হলে রাস্তার কিনারে ভাল একটা জায়গা দেখে জিনিসপত্র সব একসাথে রেখে, খাদেমকে ইমাম বানিয়ে তিনজন নামায শুরু করল। এদিকে একসাথে রাখায় মুরগি চাল খাওয়া শুরু করল।
প্রথম ব্যাক্তি: এই তোর মুরগি আমার চাল খেয়ে ফেলছে।
দ্বিতীয় ব্যাক্তি: নামাযের সময় কথা বলতে নেই, জানিস না?
খাদেম: এই জন্যই তো আমি কথা বলিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩
জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!
জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।...
...বাকিটুকু পড়ুন