গুটেনবার্গের ডিভিডি হাতে পেলাম
২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৯-এর নভেম্বরে
'পান্থ বিহোস' আর
'ইঞ্জিনিয়ার' ভাইয়ের ব্লগ থেকে জানতে পারি 'গুটেনবার্গ'-এর বিনামূল্যে বই বিতরণ সম্পর্কে। 'পান্থ বিহোস' ভাই অবশ্য কারো লাগলে উনার কাছ থেকে কপি করে আনার আমন্ত্রণ জানিয়েছিলেন। যাহোক, গুটেনবার্গের ব্যাপারে জানতে পেরে আমিও একটা ডিভিডি পাঠানোর আবেদন করার লোভ সামলাতে পারলাম না। ১৭ নভেম্বর, ২০০৯-এ গুটেনবার্গ-এর সাইটে গিয়ে একটা ডিভিডি আর একটা সিডি পাঠানোর জন্য আবেদন করলাম। ওরা আমাকে মেইল করে জানিয়েছিল আনুমানিক ছয়মাসের মধ্যে আমাকে আমার আবেদন অনুযায়ী সিডি আর ডিভিডি পাঠাবে। কিন্তু ছয়মাস নয় মাত্র দুইমাস ২দিনের মাথায় গতকাল হাতে পেলাম প্রতিটিতে প্রায় ১৭৫০০(সতের হাজার পাঁচশত) বইসংবলিত গুটেনবার্গ-এর দুইটি ডিভিডি। একটা আমার জন্য, আরেকটা তাদের ভাষায় আমার আশেপাশে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের দেয়ার জন্য। যদিও একটা সিডি আর একটা ডিভিডির আবেদন করেছিলাম কিন্তু সিডি কেন দিলনা সেটা বুঝতে পারলাম না। যাহোক, ডিভিডিতেই আমি খুশি।
তাই পান্থ বিহোস ভাইয়ের মত আমিও ধন্যবাদ জানাচ্ছি উনি নিজে, গুটেনবার্গ, ইঞ্জিনিয়ার এবং সামহোয়ারইনব্লগকে।
মেইলে গুটেনবার্গ আমাকে অনুরোধ করেছে যাতে আমি যত বেশি সম্ভব বইগুলো কপি করে বিতরণ করি। তাই ব্লগারগণ, যারা বইগুলো পেতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন