somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব দেশগুলো যে কারণে ইসরায়েলের সামনে অবলা: প্রতিবাদ ও জবাব

১১ ই জুন, ২০২১ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের ‘ডন’ পত্রিকার একটি লেখা গত ৫ জুন, ২০২১ তারিখে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় স্থান পায়। বিষয়- “আরব দেশগুলো যে কারণে ইসরায়েলের সামনে অবলা”। লেখাটি বাংলাদেশের এই পত্রিকায় ছাপাবার গূঢ় রহস্য আমি লেখার শেষে আলোচনা করেছি। চলুন আগে দেখে নেই লেখাটিতে কী কী আপত্তিকর বিষয় নিয়ে আসা হয়েছে আর তার জবাবগুলো।

আপত্তিকর অংশ:
লেখক লিখেছেন, “ইসরায়েলের শিশুদের যখন বড় হয়ে আইনস্টাইনের মতো বড় হওয়ার, অর্থাৎ মগজের শক্তিতে শক্তিমান হতে পরামর্শ দেওয়া হয়, তখন আরব শিশুদের এখনো সালাহ উদ্দিনের মতো পেশিশক্তিতে শক্তিমান নেতা হওয়ার স্বপ্ন দেখানো হয়। এই বিষয়টি যত দিন থাকবে, তত দিন ইসরায়েলকে মোকাবিলা করা তাদের জন্য কঠিন হবে।”

জবাব:
১. দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মুসলিম সে্নাপতি “সালাহ উদ্দিন আইউবি” ক্রুসেডারদের থেকে ফিলিস্তিন জয় করেন। কিন্তু তিনি কি শুধুই পেশিশক্তির অধিকারী ছিলেন? মগজের শক্তি কি তাঁর ছিল না?! এ কেমন অপমানজনক মন্তব্য!
২. এযাবৎকাল পর্যন্ত মুসলিমরা যতগুলো বড় বড় যুদ্ধে বিজয়ী হয়েছে তার বেশির ভাগেই তো মুসলিমরা পরাজিত অমুসলিমদের থেকে পেশিশক্তিতে পিছিয়ে ছিল।
৩. পেশিশক্তিতে না হলেও, জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে “সালাহ উদ্দিন আইউবি”র সময়ে পৃথিবীর বুকে মুসলিমরাই ছিল শীর্ষে।
৪. আজকের এই ইসরাঈল (দখলকৃত ফিলিস্তিন) রাষ্ট্র কি টিকে আছে আইনস্টাইনিও মগজ চর্চার কারণে? কখনও নয়। বরং তারা টিকে আছে কুবুদ্ধি চর্চার কারণে। কুবুদ্ধি চর্চায় মুসলিমরা কখনোই ইচ্ছুক নয়।
৫. পত্রিকার ভাষ্য অনুযায়ী বর্তমান আরব দেশগুলোর বাবা-মা সন্তানদের ‘সালাহ উদ্দিন আইয়্যুবি’ হওয়ার স্বপ্ন দেখিয়ে বড় করেন। একটা ডাহা মিথ্যা কথা। তিন বছর সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার কারণে প্রায় সকল আরব দেশের ছেলেদের সাথে পরিচয় হয়েছে। এমন কাউকেও পাইনি যার বাবা-মা তার নাম ‘সালাহ উদ্দিন আইয়্যুবি’ রেখেছেন।

লেখাটি বাংলাদেশের এই পত্রিকায় ছাপাবার গূঢ় রহস্য:
আজকে মুসলমান জাতি ইহুদিদের মার খাচ্ছে সন্তানদের “সালাহ উদ্দিন আইয়্যুবি” হওয়ার স্বপ্ন না দেখানোর কারণে। আজকে তারা স্বপ্ন দেখে, “তাদের যন্তানরা যদি মেসি-রোনালদো হত!” কেউ কেউ হয়তো সালাহউদ্দিন আইয়্যুবির নামটাই রাখে। কিন্তু তাঁর আদর্শ, স্ট্র্যাটেজি, দর্শন কিছুই তাদের জীবনে প্রতিফলিত হয় না। আজকে আরব জাতি মার খাচ্ছে জাতিয়তাবাদ নামক কুফর লালন করার কারণে। “আমার দেশে তো হামলা হচ্ছে না” এ চিন্তাই তাদের ঘুমন্ত রেখেছে।
প্রথম আলো ও তার বন্ধু পত্রিকারা খুব চালাকি করে আসল কারণটা চেঁপে গেল। তারা এটাও জানে, তাদের এই ‘লেখা’টা কোনো আরব পড়বে না। এর পাঠক হচ্ছে বাঙালীরা। কোনো বাঙালী যেন “সালাহ উদ্দিন আইউবি” হওয়ার স্বপ্নকে বুকে লালন না করে এ-ই তাদের মূল উদ্দেশ্য। আর, তারাও জেনে রাখুক, তাদের এই কুমতলবের জবাবে আমাদের জন্য আল্লাহই যথেষ্ঠ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ সকাল ৭:০৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার সব সেবা ভালো ছিল না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩



শেখ হাসিনার গুম খুনের সেবা ভালো ছিল না। ছাত্র-জনতার যে সেবার কারণে তিনি দেশ ছেড়েছেন তাঁর সে সেবা ভালো ছিল না। আর তাঁর নির্বাচন ব্যবস্থা ছিল এক কথায়... ...বাকিটুকু পড়ুন

×