ভীষণ প্রণয়শীল পাথর খোদাইকারীর চোয়াল
- যৌনতার কপাট খুলে তিনি কমলার
গায়ে পাখিদের রক্ত দিয়ে আঁকলেন দস্যুতা
গভীর দৃষ্টি কাঠের কুচকানো দেহে
ছড়িয়ে দিলেন
- শঙ্খ থেকে উড়ে গেলো জ্বরতপ্ত
মৌফুল, কালো শিং।
নিকট বলে মনে হয় মুখের ঘ্রাণ
- দৃষ্টিতে ভেজা কাঠের রঙ বদলে
বদলে মুখজুড়ে,
দেখা যায় বহুকালের পুরনো হরমোন
- আর কষের ভোমর ওড়ে
অতীতের পথে ও প্রান্তরে নিশ্চুপ মুখেরই সরল
অভূতপূর্ব বাঁকের মোড়
- কাছে টেনে নেয়।
পশুর ছালে আঁকা আকাশ খণ্ডখণ্ড হয়ে
মাথার উপর কালো ফুল
- পাথর কেটে কেটে ছুরিতে হেসে উঠছে
দেখি মুখেদেরই এপার ওপার
নৌকার ছায়া জল
- কাছাকাছি কেউ যেন নতুন ফোটা ফুল
পাপড়িতে তিনি ফুটিয়ে তুলতে চাচ্ছেন
একগুচ্ছ ফড়িং। কাঁটাবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




