আমাদের কালো নদী
অন্তরীক্ষে ফুলে ফ্যাপে ওঠে ঢেউ; ভেসে আসা স্রোতে
খড়কুটো আর পাড় ভাঙা রোদ
বোঝাই তীরের জমিনে বৃক্ষপাতায় লিখে রাখা নামের
দোহায় - চিরে ফুটে ওঠে
প্রান্তের জীবন, এই জীবনের তৃষ্ণা,
ঘৃণা, আনন্দলোকের ভিতর-বাহিরে চুপিচুপি ঢুকি
দেখি কালো নদীর শুকনো
বুক, পানির দাগে অসংখ্য পদছাপ -
দাঁড়াতে চাইলাম প্রত্যাখান করলো,
ঠাঁই দিলো না - আমি মাথাটা যতটুকু নিচু করা যায়
ততটুকু নিচু করেই ফিরে আসছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




