যা কেবল যাতনার কাছে স্পর্শ আর ঠাণ্ডা হাতের কোষে কোষে
ছড়িয়ে যেতে চায় আলুথালু
বেঁচে থাকার মুহূর্তগুলোর শূন্যতার মধ্যে যা
সুগভীর স্পন্দনে জড়িয়ে থাকে
কোন দিনও যেন তার দেহ খুলে দেখা হয়নি
আজ শুধু মনে হচ্ছে ব্যাপ্ততার কররেখা ছুঁয়ে যে মিনতির ডানাগুলো
মেলে দিয়েছিল
আকাশের রঙ তাতে আনন্দ আর মুখের ঘ্রাণ
সবুজ পদশব্দে ভাসিয়ে নিয়েছিল
সন্ধের কোলে, খড়গাদার নিঃশব্দ সিঁথিতে
স্বপ্নের ট্যালিতে ধূপ আর মায়ার মাকড়সায়
জড়াজড়ি করা ভাবনার চির সবুজ নতুন পথ এখনো যেখানে
পায়ের ছাপ পড়েনি
সেই দেহ দেখে তীরের চূড়া মনে পড়ে
অদ্ভূত আনন্দে ধনুকের বাঁকানো শরীরে মিশে যায় কালো আমি
তুমি আর নাচের মুদ্রার মাঝখানে বয়ে যায়
আমাদের নদী
বৃক্ষ পাতার ঝরে পড়া শব্দের সিম্ফনিতে জন্ম নিতে চেয়ে
বারবার স্বপ্নের ট্যালিতে উঠি আর নামি
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



