কিছু কিছু দেওয়ালে রোদ পড়লে তোমার দেহ
গাছের পাতার শিরা আর ধুলোতে বালুর ছায়া হয়ে ওঠে
শুকনো পাতারা উড়ে আসে
দীর্ঘায়িত চুম্বনের খাতা পড়ে থাকে উনুনের পাশে
শুধু হর্ষ-উন্মাদের হৃদপিণ্ডে
গাছের বাঁকলে গেঁথে রাখো তুমি
রাত্রির নিশ্চুপ নদী
ভেসে আসা নৈঃশব্দ্য ভেঙে
জোড়া লাগাও আবার খুলে তুলে রাখো দেহে
আমি অযৌনতা ভাবি
মনের ভিতর টুকরো হওয়া নাওয়ে রোদ পড়লে
টুকরো কাগজে স্মৃতি লিখে রাখি
স্মৃতিচিহ্নে দেহ আর দেওয়াল এক হয়ে ওঠে
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



