পাতার নকশাতে ভ্রমণে গেছে দেহসুর
আজ খুলে দাও মৌফুলের বক্ষদ্বার, রোদের চপলতায়
জানালা ভরে উঠুক আলোঋদ্ধ তাপে।
গভীর তন্ময়ে ডুবুরিদের কঙ্কালগুলো উঠে দাঁড়াক
জানালা পাশে, ঝিরঝির হাওয়ার
বেণী করা স্পর্শে খুলে পড়ুক তোমার কেশ।
কাল ফের গুটিয়ে নিও পুরনো সাঁকো
আজ বাজুক শূন্য অন্তর সারাক্ষণ
অভিসারে যাওয়া বিধূরতা ফিরে আসুক অন্ধরেলে।
সংবেদনশীল কাঁটাতারের মুগ্ধ ছকে চোখ রেখে
প্রতিহিংসার আয়নাগুলোতে
উঠে দাঁড়াক ফের বাদামি অসুখ, রেলের কামরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



