রূপের মানচিত্র
০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়িয়ে পড়ছে নৈঃশব্দ্যের পথে মমি বহনের কাঁধ। ঘুমন্ত মুখের যাদুঘর ঘুরে দেখছে কব্জি থেকে ছিন্ন হওয়া রাত্রি-চিহ্ন। এতে দেহরূপ ভেসে উঠছে কাঠের হাতলে। আমরা কাঠখোদাইয়ে রচিত জানালার পাশে মুখ সরিয়ে আনি, ক্রমেই আমাদের যাপিত মুহূর্তগুলি মুছে যায়, কাঠের অন্তরে জেগে থাকে রূপের প্যাটার্ন। আমরা কল্পনার নাভিশব্দে তোমার প্রতিমা তৈরি করি, প্রকাশ ভঙিমার দু’পাশে দাঁড় করিয়ে রাখি মহিষের শিঙ, হাতির দাঁত।
রূপের মানচিত্রে অবিরল বদলে যেতে থাকে জানালার কাচ। সমগ্র থেকে ছিটকে যাওয়া আলোর নৃত্যে যুক্ত হচ্ছে একই সাথে সময়ের দাগ। আমাদের অবচেতনে কাঠ ও দেহের মাঝখানে তুমি এসে দাঁড়াও। হাতলে ফুটে থাকো কখনও কখনও রাত্রি শেষের মৌন প্রভাত। তোমাকে প্রতিদিন পোশাকে ঢাকি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন