
ক্লাসের জন্য তৈরি রামিন! ইচ্ছা ছিল রামিন একটা বড় স্কুলে পড়বে, যেখানে বড় একটা মাঠ আছে, যেখানে অনেক বাচ্চারা পড়ে। বড় স্কুলে পড়লে হয়তো রামিনের মনটাও বড় হবে। আল্লাহর রহমতে বাসার কাছে নাম করা বিশাল বড় বড় বিল্ডিং আর বিশাল বড় মাঠ আছে এমন একটা সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারিতে রামিন টিকেও গেল! ৯০০ এর বেশি আবেদন থেকে মাত্র ৩১ জনকে বাছাই করা হয়েছে সে স্কুলে। রামিনকে ভর্তির জন্য আজ গিয়েছিলাম সেই বিশাল বড় স্কুলে। দেখলাম স্কুল বড় হলেও শিক্ষকদের মন এখনও অনেক ছোট! চারদিকে ময়লা, অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। ভর্তির চূড়ান্ত ফরম নেয়ার জন্য অভিভাবকরা সব অপরাধীর মতো হেডমাস্টারের রুমের সামনে দাড়িয়ে! হেডমাস্টার খুব বিরক্তি নিয়ে কথা বলছেন সবার সঙ্গে। ভাবখানা এরকম যে, কত বড় উপকার করছি দেখছেন?
ফরম নিয়েছি ঠিক, কিন্তু মনটা বেশ খচখচ করছিল।যে স্কুলে ঢুকতেই অব্যবস্থাপনা, যার প্রধান এরকম অস্থিরমতি, যার প্রধান মানুষকে সম্মান দিতে জানে না, সেখানে কী শিখবে আমার ছেলে?
ফরমটা নিয়ে এসে সোজা চলে গেলাম রামিন এখন যে স্কুলে পড়ে সেখানে, ভর্তিও সম্পন্ন! কাল থেকে রামিন তার প্রিয় আগের স্কুলেই যাবে ইনশাল্লাহ!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১