somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাতকানাদের চাঁদ দেখা কমিটির দায়িত্ব দিলে কী বা আর আশা করা যায়?!!!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় কেউ একজন আমাকে হঠাৎ করে হরিণ-এর ইংরেজি জানতে চেয়েছিল, দুই তিনদিন ভেবেও আমি শব্দটা মনে করতে পারিনি! শহীদ মিনার এলাকায় ঘুরাঘুরির এক পর্যায়ে ডিবি পুলিশের আকস্মিক জেরায় পড়ে বলতে ভুলেই গিয়েছিলাম যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র!!

সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীর H2O কী তাৎক্ষণিকভাবে বলতে না পারাটা এরকম কিছু কিন্তু হতেই পরে। যে প্রতিযেগিতাটা নিয়েই প্রশ্ন আছে, সেই প্রতিযোগিতার প্রশ্নের একটা উত্তর নিয়ে এমন হা-হুতাশ কিন্তু বেশ বেমানান। বুঝলাম উত্তর দাতার জ্ঞানের বহর খুবই সীমিত, কিন্তু প্রশ্নকারী বিচারকরা কতটা জ্ঞানের জাহাজ?

পুরুষ বিচারক ধর্মীয় চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই অনুষ্ঠানে আগে একবার প্রায় ধর্মীয় এক প্রশ্ন করেছিলেন! আর এবার প্রশ্ন করলেন H2O কী? ধানমন্ডির একটি রেস্টুরেন্ট-এই উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন হতে পারতো, এক অর্থে তুমি ঠিক বলেছ, কিন্তু H2O একটি সংকেত, এই সংকেত দিয়ে কী বোঝানো হয়, আমি আসলে সেটা জানতে চেয়েছিলাম। আমার ধারণা মেয়েটি উত্তর দিতে পারতো।

আরেক বিচারক, ইংলিশের বিরাট ইঞ্জিন! ভাব নিয়ে বললেন, গুড ইভেনিং, সরি এখন তো রাত হয়ে গেছে, তাই গুড নাইট!!!! সন্ধায় বা রাতে কাউকে স্বাগত জানাতে বা সম্ভাষণ জানাতে ইংরেজিতে গুড ইভেনিং বলা হয়, তো সেটা যত রাতই হোক, কাউকে সন্ধ্যায় বা রাতে বিদায় জানাতে বলতে হয় গুড নাইট। অথচ ইংরেজি ভাষার বিরাট কবিরাজ খুব স্মার্টভাবে ভুলটা করে গেলেন!
এই হলো আমাদের বিচারক! একেই বলে রাতকানার দলকে চাঁদ দেখা কমিটির দায়িত্ব দেওয়া!!
(রাত ১২ টার পর সম্ভাষণ জানাতে গুড মর্নিং বলার রেওয়াজ আছে ইংরেজিতে)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×