somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারুচিনি দ্বীপের দেশে তিনদিন!

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯ অক্টোবর, ২০১৮
ছোটবেলায় পড়েছিলাম, কোথায় পড়েছিলাম মনে পড়ছে না- দারুচিনির দ্বীপ হলো ইন্দোনেশিয়া! সেই থেকে এই মসলার দ্বীপ দেখার ইচ্ছা ছিলো বেশ। সারা রাত নিদ্রাহীন ভ্রমণ শেষে একটু আগে এসে পৌঁছলাম এখানে! রাজধানী জাকার্তা নয়, জোগজাকার্তায়! জাভা দ্বীপের গুরুত্বপূর্ণ এই শহরে নাকি এখন রাজতন্ত্র চলে! বিমান বন্দর খুব বড় নয়, রাস্তাঘাট প্রশস্ত নয় তেমন। সাইনবোর্ডে ইংরেজি ভাষার দৌরাত্ম্য না থাকলে ইংরেজি অক্ষরের সাম্রাজ্য! ইন্দোনেশিয়ার বাহাসা যে লেখা হয় ইংরেজি বর্ণ দিয়ে! মুসলিম দেশ, অথচ বিমান বন্দরের সামনেই বুদ্ধের বিশাল মূর্তি! লালন কিন্তু আমাদের ওখানে থাকতে পারেন নি!

ইন্দোনেশিয়া এসে মিলিওনিয়র হয়ে গেলাম! আমাদের ১ টাকা এখানে প্রায় ১৬৮ টাকা। জীবন যাত্রার ব্যয় মনে হচ্ছে বেশ কম। এক মাস মেয়াদে ১০ জিবি ইন্টারনেট কিনলাম মাত্র ২০০ টাকায়! আমাদের ওখানে তো এক মাস মেয়াদে ২ জিবিই ৩০০ থেকে ৪০০ টাকা! গরুর মাংশ, শাক আর ডাল দিয়ে তিনজন ভরপেট ভাত খেয়ে বিল মাত্র ৪০০ টাকা!

ছিমছাম শহর জোগজাকার্তা। ছোট ছোট রাস্তা, পরিষ্কার। ১০ টাকার বাদাম খেয়ে খোসা হাতে নিয়েই ঘুরতে হলো কিছুক্ষণ! কাউকে রাস্তা পার হতে দেখলেই চালক কমিয়ে দিচ্ছেন গাড়ির গতি!



১৯ অক্টোবর, ২০১৮
শুরু হয়ে গেছে কর্মযজ্ঞ! এশিয়া এবং প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ২২ টি দেশের প্রায় ৮৫ জন প্রতিনিধি এখানে এক হয়েছেন এই অঞ্চলের কৃষি ও কৃষকের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য। বাংলাদেশ থেকে আমরা আছি তিনজন।দিনের কাজ শেষ হতে হতে সন্ধ্যা, এরপরে তোমন কোথাও যাওয়ার সুযোগ তেমন একটা থাকে না। এখানকার তিন মোটর সাইকেল চালক বুদ্ধি করে অামাদেরকে অামাদেরকে নিয়ে গেলো দারুণ এই জায়গাটায়। মনুমেন্ট জোগজা নামের এই পার্কের এই ভাস্কর্যগুলো অাসলেই অাকর্ষণীয়! চোখ ধাঁধানো! পুরো পার্ক ঘুরে দেখতে সারা দিন লেগে যাবে-এত বড় এর অায়তন!



১৯ অক্টোবর, ২০১৮
দিনের কাজ শেষ হতে হতে সন্ধ্যা, এরপরে তোমন কোথাও যাওয়ার সুযোগ তেমন একটা থাকে না। এখানকার তিন মোটর সাইকেল চালক বুদ্ধি করে অামাদেরকে অামাদেরকে নিয়ে গেলো দারুণ এই জায়গাটায়। মনুমেন্ট জোগজা নামের এই পার্কের এই ভাস্কর্যগুলো অাসলেই অাকর্ষণীয়! চোখ ধাঁধানো! পুরো পার্ক ঘুরে দেখতে সারা দিন লেগে যাবে-এত বড় এর অায়তন!

২০ অক্টোবর, ২০১৮


অাজকের অনুষ্ঠান হচ্ছে হায়াত রিজেন্সি হোটেলে।হায়াত রিজেন্সি হোটেলটা অসাধারণ একটা জায়গা। বিশাল জায়গা জুড়ে পাহাড়, হ্রদ, সুইমিং পুল নিয়ে গড়া অপরূপ সেন্দৈর্যের অাধার! রেস্টুরেন্টের পাশে কৃত্রিম ঝড়নাসহ সুইমিং পুল!
(ভাল যে লাগে না তা নয়। কিন্তু এত খরচের বহর, এত এত অভিজাত অাযোজন দেখে মাঝে মধ্যে কিছু কষ্টও লাগে! প্রশ্ন জাগে- কৃষক, শ্রমিক, জেলে, দরিদ্র মানুষকে নিয়ে ভাবনা চিন্তার এসব সভা-মিটিং কেন এত বিরাট অায়োজনে করতে হবে? একটা অনুমান করে দেখলাম, এই মিটিংয়ে সব মিলিয়ে খরচ ৪ কোটি টাকারও বেশি হবে! কিন্তু কী তার সুফল? প্রায়ই এর উত্তর খুঁজে পাই না! কিন্তু সুফল অাছে নিশ্চয়ই, নইলে এর অায়োজনই বা কেন হবে? হয়ত অামিই বুঝতে পারি না!)

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

×