somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা ত্রাণ বাণিজ্য!

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু বিদেশী সংস্থা আর বিদেশী কর্মীর ‘ত্রাণ বাণিজ্য’ নিয়ন্ত্রণ করা না গেলে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হবে। বিদেশী সাহায্য-সহযোগিতা দরকার আছে অবশ্যই, কিন্তু পুরো ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ থাকতে হবে সরকারের হাতে, কোনও বিদেশী সংস্থার হাতে নয়। রোহিঙ্গাদের জন্য মায়াকান্না রত তথাকথিত মানবিক ত্রাণ কর্মী নামের যে বিদেশীরা আছে, তাদের বেতন ১০০০ টাকা কমিয়ে দিলেও রোহিঙ্গাদের সেবায় তাঁদের আর পাওয়া যাবে না! লুটপাটের সুবিধার্থে এরা (১) সব তথ্য প্রকাশ করে না। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ২০২০ সালের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই পরিকল্পনায় কী আছে, দিনের পর দিন চেষ্টা করেও তা জানতে পারেনি স্থানীয় মানুষ ও স্থানীয় সংগঠন! খসড়া চূড়ান্ত করার মাত্র অল্প কিছু সময় আগে এটা দেখতে দেওয়া হয়। (২) কোথাও যেন তাদের বিরুদ্ধে কোনও শব্দ উচ্চারণ করা না যায়, এ ব্যাপারে তারা উগ্রভাবে তৎপর! আজ একটি সভায় রোহিঙ্গা সংকট নিয়ে স্থানীয় মানুষ কী ভাবছে সে ব্যাপারে কথা বলছিলাম, , অন্য কোনও বিষয়ে মন্তব্য না থাকলেও, বিদেশী সংস্থার বিষয়ে একটি পর্যবেক্ষণের তীব্র ক্ষুব্ধ হলেন এক বিদেশী ত্রাণজীবী! শুরু করলেন আক্রমণ! সেই আক্রমণে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্ণবাদী-মুনাফালোভী রবার্ট ক্লাইভের ছায়া দেখেছি। দেশের প্রতি, সংস্থার প্রতি অপমান সইব কী করে? বলা বাহুল্য উচিৎ জবাব দিয়েছি আমিও! বিদেশীর ক্ষোভের কারণ জানি, রোহিঙ্গাদের নামে অর্থ এনে তার ৬৫ শতাংশই নিজেদের জন্য খরচ করছে বলে অভিযোগ আছে খোদ সরকারের র্শীষ পর্যায় থেকেই। তাদের কাছে আসলে চাকরি আগে, রোহিঙ্গা তার পর, আর সবার পরে বাংলাদেশ! কিন্তু বাংলাদেশীদের কাছে? সভায় উপস্থিত বাংলাদেশীদের প্রতিক্রিয়া দেখে কষ্ট পেয়েছি। সবাই চুপ, চাকরির মায়ায় দেশকে গোল্লায় যেতে দেখাটা এদের কাছে কত সহজ! লজ্জা, ধিক তাদের। শুধু একজনকে পেলাম, যিনি আমাকে দিলেন পুর্ণ সমর্থন!
সভায় উপস্থিত থাকা বিদেশীদের বক্তৃতার মূল কথা: কয়েকটি সংস্থা ছাড়া রোহিঙ্গা কর্মসূচির বিষয়ে কোনও কিছু বলার আসলে কারো অধিকার নাই, সমালোচনা তো করাই যাবে না। এমনকি স্থানীয় মানুষ, যারা এর ফলে ক্ষতিগ্রস্ত, তারাও যদি তাদের দুঃখের কথা, ক্ষোভের কথা বলতে চায়, তবে সেটা বলতে হবে ‘বৈজ্ঞানিক পদ্ধতি’ অবলম্বন করে! শুধু তাই নয়, স্থানীয়দেরকেও আগে তাদের বক্তব্য ঐ বিদেশীদেরকে দের্খিয়ে, তারা যদি অনুমোদন দেয়, তবেই সেটা প্রকাশ্যে বলতে হবে!
প্রতিবাদ করেছি। বলেছি স্থানীয় মানুষ ভুল বললেও সেটা তাকে বলতে দিতে হবে, তার কথা শুনতে হবে। ভুল-শুদ্ধ সেটা পরে তাকে বুঝিয়ে দিতে হবে।
কক্সবাজারের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, রোহিঙ্গা সংকটের সমাধান করতে চাইলে, স্থানীয়দের সঙ্গে নিয়ে বাংলাদেশ সরকারকেই পুরো ব্যবস্থাপনার নিয়স্ত্রণে আনার এখনই সময়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×