অধ্যাপক কবীর চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা
১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেদারল্যান্ডের আজকের সকাল টা শুরু হয়েছে অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে। এক টানা টিপ টিপ বৃস্টি। সাথে প্রচন্ড ঠান্ডা বাতাস। কিন্তু কে জানতো এমন দুর্যোগের মধ্যে আরেকটি দুর্যোগপূর্ণ সংবাদ অপেক্ষা করছে। ইনস্টিটিউট অব সোস্যাল স্ট্যাডিজ এর সম্মেলন কক্ষে সভা শুরু হয়েছে। এমস সময় শুচি আপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্রাডিজ বিভাগের ফ্যাকাল্টি, এখানে পিএইচডি করছেন, এসে জানালেন খুবই বেদনাদায়ক হারানোর সংবাদটি। খুব আস্তে বললেন, প্রিয় কবীর চৌধুরী, অধ্যাপক কবীর চৌধুরী আর নেই। মনে হলো এখনকার চলমান দুর্যোগের সাথে নতুন একটি দুর্যোগ যুক্ত হয়েছে। এখান কার দুর্যোগ হয়তো কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। কিন্তু অধ্যাপক কবীর চৌধুরীকে হারানোর সংবাদটি তো আর হারাতো পারবো না। যিনি ছিলেন আলোক বর্তিকা হিসেবে একাডেমিক জগতে, ছিলেন লড়াই-সংগ্রামে, ছিলেন শ্রেণী কক্ষে, শ্রেণীর কক্ষের বাইরে, ছিলেন সংস্কৃতি অঙ্গনে, রাজনীতিতে। সাবসিডিয়ারী হিসেবে নাট্যকলা পড়ার সময় গ্রীক নাটকের বেশ কিছু অনুবাদ পড়ে ছিলাম, যার প্রত্যেকটিই তাঁর অনুবাদ করা। তার অবদান ছাড়া হযতো আমাদের গ্রীক নাটকের স্বাদ নেয়া কখনই সম্ভব হতো না। বিশেষ করে আমাদের কৈশোরে ও তারুন্যে।
কবীর চৌধুরী আজ নেই। কিন্তু তিনি আছেন। তিনি থাকবেন। শুধু আমাদের মাঝে নয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন