ব্লগার হবার ইতিকথা
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা, ব্লগার হবার জন্য কি প্রয়োজন? মাঝে মধ্যেই আমার মাথায় এসব চিন্তা ভাবনা ঘুরপাক খায়। ব্লগার হওয়া কি খুব কঠিন না খুব সহজ? একটা ব্লগের সাইট খুললেই কি ব্লগার হওয়া যায়? উত্তরটা খুব সহজ ছিল এতদিন আমার কাছে। ব্লগার হবার জন্য প্রয়োজন প্রচুর জ্ঞানের। কোন বিষয় নিয়ে লিখতে হলে প্রথমে সে বিষয়টা পুরোপুরি জানতে হবে। সে বিষয়ে থাকতে হবে প্রচুর জ্ঞান। এজন্য পড়তে হবে প্রচুর, জানতেও হবে প্রচুর। মানসিকতা হতে হবে একজন মানুষের মত। সত্য কে সত্য বলার এবং মিথ্যা কে মিথ্যা বলার সাহসটা থাকতে হবে। ভুল স্বীকার করার মানসিকতাটাও জরুরী। ব্লগার হবার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করতাম। লিখতামও অনেক। লেখা শেষে পড়ে হাসতাম। বিজয়ীর হাসি থাকত মুখে। লেখার আগামাথা কিছুই বুঝতাম না, বোঝার চেষ্টাও করতাম না। লিখতে পারার আনন্দটাই আমাকে বিমোহিত করতো। নিজেকে মুগ্ধ করার প্রতিভাটাও আমাকে মুগ্ধ করত। এই মুগ্ধতার কারণেই ব্লগার হবার ইচ্ছাটা হয়। জানতে ইচ্ছা করে আমার ধ্যানধারণার সাথে কতজন মানুষের মিল রয়েছে, কতজন মানুষের অমিল রয়েছে। অমিল থাকলে তার কারণ কি? বিচিত্র রং এর মানুষকে চিনতে ইচ্ছা করে, হোক না সেটা খুব অল্প। কিছু শিখলাম আর কিছু জানলাম আর নিজেকে জানালাম। মুগ্ধ হবার চেষ্টাটা নাহয় করেই ফেলি। দেখা যাবে কি হয়? শুরুটা তো হোক...
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন