somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্প্রদায়িকতার সংজ্ঞা

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, অসাম্প্রদায়িক শব্দটার অর্থ কি? আমি যতটুকু বুঝি এর অর্থ হচ্ছে, অন্যের ধর্ম পালনে কোনরূপ বাঁধা না দেয়া অথবা তার ধর্ম নিয়ে কোন বিদ্রুপ না করা।কিন্তু অসাম্প্রদায়িক হবার মানেই কি অন্য ধর্ম পালন করা? প্রতিবারের মতো এবারও পূজো এসেছে। এবং এ উপলক্ষে “ধর্ম যার যার- উৎসব সবার।” এ ধরনের স্ট্যাটাসও তীব্র মাত্রায় দেখা দিচ্ছে। পূজো কিভাবে মুসলিমদের উৎসব হয় তা আমার বোধগম্য না। এখন যদি বাঙালী উৎসবের কথা বলেন তাইলে বলতে হয়, পূজো কখনোই বাঙালীর উৎসব ছিল না, ভবিষ্যতেও হবে না। এটা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আজকে এক পরিচিত মানুষের সাথে কথোপকথন,
-আমি তো শুধু হিন্দুদের পূজো দেখছি বা প্রসাদ খাচ্ছি, ওদের দেবতা বা ভগবান কে মানছি না। বা তার সামনে মাথা নত-ও করছি না। তো সমস্যা কোথায়? আমার ঈমান এত দুর্বল না। ধর্ম যার যার উৎসব সবার।বুঝলি?
-জ্বী ভাই। আপনার ঈমান এতটাই সবল যে পুজো দেখা কে হালাল বানিয়ে দিচ্ছেন কিন্তু পূজো দেখা থেকে বিরত থাকতে পারছেন না।
আমাদের সবার ঈমানের অবস্থাই মূলত এখন এরকম। আমি কোন ধর্মকে ছোট করছি না। কিন্তু আমার ধর্মে অন্য ধর্মের সাথে সাদৃশ্যপুর্ন কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। যদি প্রশ্ন করেন, আমি আসলেই বাঙালী কিনা তবে আমার উত্তর হবে আমি একজন মুসলিম বাঙালী, কোন চেতনাধারী না। হিন্দু-মুসলিম মিলেই আমার দেশ। আমরা দেশের জন্য সবাই এক, কিন্তু ধর্মীয় ভাবে আমরা সবাই আলাদা সত্তা। খারাপকে খারাপ বলার, গুনাহ কে গুনাহ বলার সৎসাহস যদি না থাকে, তবে সেটাকে অন্তত ভালো বলা থেকে তো বিরত থাকতে পারি। অসীম করুনাময়ের জন্য কি এ কাজটা করা আমাদের পক্ষে খুব কঠিন?
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×