somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত ভালোবাসা পর্ব-৩

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ সপ্তম শ্রেণীর ক্লাসরুমে সহপাঠীদের সাথে অবস্থান করছে। এই স্কুলের জনপ্রিয় ইংরেজীর শিক্ষক ছিলেন আকাশের বাবা। বাবার অকাল মৃত্যুতে আকাশের পরিবার অর্থনৈতি কষ্টে থাকলেও মা বিচক্ষনতার সাথে সংসার চালিয়ে নিচ্ছেন। আকাশ ছোট্ট বেলা থেকেই মেধাবী এবং প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আকাশের সহপাঠিদের মধ্যে সুমন , জাহাঙ্গীর, মাহফুজ, শহীদুল, এরশাদ অন্যতম।এছাড়া দীপক , প্রবীর ও জানে আলম বিরু ক্লাসরুম ছড়া/কৌতুক/গান করে আনন্দময় করে রাখতো।

শহীদুল শুদ্ধ ভাষায় কথা বলতো আর সুমন বান্ধবীদের সাথে বেশি বেশি সময় কাটাতো। সুমন-চম্পা প্রেমকাহিনী তো বেশ কিছুদিন আকাশে বাতাসে ছড়িয়ে ছিল। জাহাঙ্গীর পড়ালেখা নিয়ে ব্যস্ত এবং এরশাদের বাবা এই স্কুলের শিক্ষক হওয়ায় একটু দাপুটে ভাব নিত। সপ্তম শ্রেণীর ক্লাস টিচার ছিলেন মোছাম্মৎ কোহিনুর আক্তার আকাশের বড় ভাইয়ের ক্লাসমেট। তাই আকাশের সাথে কোহিনুর ম্যাডামের ভালো একটা বোঝাপড়া ছিল। ক্লাসে পড়ালেখার সাথে দুষ্টুমিও চলতো সমানতালে। আবার এই স্কুলে মিল্লাত নামে এক বিএসসি শিক্ষক ছিলেন। তাই দুষ্টুমির ছলে অনেক ছাত্র বলতো কোহিনুর কেমিক্যাল এর তৈরি মিল্লাত ঘামাচি পাউডার। আকাশ ক্লাসের সেকেন্ড বয় হলে মেধার বিবেচনায় ফার্ষ্ট বয় এর উপরে প্রমান হিসেবে বলা যায় একবার পরীক্ষায় জাহাঙ্গীর উপপাদ্যের উত্তর দিতে পারে নাই কারন না বুঝে মুখস্থ করেছে আর রবিন বুঝে সেই উপপাদ্যের সঠিক উত্তর দিয়েছে। আকাশ নিজে নিজেই সব কিছু আয়ত্ব করতে পারে। ক্লাস সেভেনে বীজগণিত নতুন সংযুক্ত হলে কারও কাছে শেখার সুযোগ না পেয়ে এক পরীক্ষায় বীজগণিত ছাড়া যত নম্বরের উত্তর করেছিলো ততো নম্বর পেয়েছিল।পরবর্তীতে নিজে নিজে গনিতের সব শাখায় দক্ষ হয়ে উঠেছিল।

সফলতার সাথে সপ্তম শ্রেণীর পরীক্ষা শেষ করে অষ্টম শ্রেণীতে ভর্তি হয় একই স্কুলে যদিও সহপাঠীদের অনেকে আকাশদের গ্রামে প্রতিষ্ঠিত নতুন স্কুলে ভর্তি হয়েছে। নতুন স্কুলে ভর্তি হবে না মর্মে সিদ্ধান্ত নিয়ে আকাশ এই স্কুলে ক্লাস শুরু করেছে। হঠাৎ একদিন সুমন বলে দোস্ত আকাশ চল তোমার গ্রামের স্কুল দেখে আসি।


চলবে চলবে
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×