somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যাক্ত ভালোবাসা-পর্ব-০৪

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ ও সুমন দেখার উদ্দেশ্যে নতুন স্কুলে আসে। স্কুলটি এই গ্রামের এক শিল্পপতি প্রতিষ্ঠা করেছেন। শুরুটা ভালোই করেছেনে। নতুন পাকা ভবন ও ঢাকা থেকে আগত আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষক থাকায় সবার নিকট স্কুলটি জনপ্রিয় হয়ে উঠেছে। একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক এর তত্বাবধানে স্কুলের আঙ্গিনায় ফুলের বাগান ও নতুন শিক্ষা কারিকুলাম ছাত্রছাত্রীদের নিকটও আকর্ষনীয় হয়ে উঠেছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রতি সপ্তাহে সধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আকাশের ভালো লেগে গেল। দেখতে এসে মেমোরিয়াল স্কুলের ছাত্র হিসেবে স্থায়ী হয়ে গেল আকাশ। পড়ালেখার পাশাপাশি শারীরিক শিক্ষা ক্লাসের দায়িত্ব পালন ও সাধারন জ্ঞান প্রতিযোগিতার মজায় ডুব দিয়ে ক্লাস এইট কখন যে পার করে ফেলল আকাশ তা টেরই পেলনা।

নবম শ্রেণীতে আকাশের সহপাঠী হিসেবে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে এসে ভর্তি হলো নুশরাত সুলতানা , পূর্বের স্কুলের শহীদুল ও জাহাঙ্গীর। তবে জাহাঙ্গীর মেধার প্রতিযেগিতায় আকাশকে টপকাতে না পেরে কিছুদিন পর পূর্বের স্কুলে ফিরে যায় যেখানে সে ফার্ষ্টবয়।

নুশরাতের সাথে তার ছোট বোন ইসরাত সুলতানা এই স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি হয় যে দুই বছর পূর্বে খেয়া পারের তরনীতে আকাশের হ্রদয়ে ঝড় তুলেছিল। ইশরাত নুশরাত দুই বোনই ভালো গান করে যা আকাশের ভালো লাগার একটা বিষয়। আকাশ সবসময় মেয়েদের সাথে মেলামেশার বিষয়ে একটু অন্তর্মুখী স্বভাবের।ইশরাত আকাশের গ্রামের এবং একই বংশের মেয়ে হওয়া সত্বেও তার সাথে এই স্কুলে ভর্তির পূর্বে আলাপ হয় নি। স্কুলেও যে আলাপ খুব বেশি হয় তা নয় সহপাঠীর ছোট বোন হিসেবে হায় হ্যালো আর কি। এই বয়সে সহপাঠীরা টুকটাক প্রেম করলেও আকাশ খুবই হিসাবী। ভালো ছাত্র হিসেবে নাম ডাক, পারিবারিক ঐতিহ্য যে কোন ঠুনকো প্রেমের কারনে তো আর খোয়াতে পারে না। কেই সমালোচনা করতে পারে এমন কাজ কখনও সে করবে না। প্রেম করতে পকেট ভর্তি কাচা টাকা লাগে যা আকাশের ছিল না । আধুনকি যুগে প্রেম হয় ছেলেদের মানিব্যাগের অবস্থা দেখে।সবকিছু বিবেচনায় প্রেমের বিষয়টা সাইড বেঞ্চে রেখে জীবনে মানুষের মতো মানুষ হতে হবে এই ব্রত নিয়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলেও বন্ধু বান্ধবীর প্রেম দেখে মনে মনে কাউকে খুজছিল যে অর্থ নয় ব্যক্তিত্বকে ভালো বেসে কাছে আসবে এবং ভালবাসবে।

ইশরাত দেখতে সুন্দরী,সংস্কৃতি মনা ,আকাশের দুই ক্লাশ নিচে পড়ে আবার দুই বছর আগে হ্রদয়ে দোলা লাগিয়েছিল তাই মনে মনে তাকে ভাল লাগতে শুরু করলো।ভালো লাগার গতি বৃদ্ধি পেল সপ্তাহ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইশরাতের কণ্ঠে দেশাত্ববোধক গান শুনে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×