শাহবাগে আসছে ১৫ সদস্যের ভারতীয় ফুটবল দল
শাহবাগ গণজাগরণ চত্বরের আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছে ভারতীয় ১৫ সদস্যের ফুটবল দল। শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাইকেলে চড়ে এই দলটি বাংলাদেশে প্রবেশ করেছে।
কলকাতা থেকে সাইকেলযোগে প্রতিনিধি দলটি রওয়ানা হয়ে বেনাপোলে পৌঁছে। বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশনের কার্যাদি শেষে মিহির দাস ও ভুদেব ব্যানার্জির নেতৃত্বে দলটি যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ভুদেব ব্যানাজি জানান, মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৯৫২ সালে বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। আজ বিশ্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি জানান, ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা ফুটবল লাউ এয়ার অ্যাসোসিয়েশন পক্ষে আমরা ১৫ সদস্যের একটি দল ঢাকা ফুটবল স্টেডিয়াম ও ভাষা দিবসের উদ্দেশ্যে এসেছি।
এছাড়া ঢাকার প্রজন্ম চত্বরে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবেন বলে তিনি জানান। সূত্র: বাসস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


