somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কিছুই বলিনি, রাজীব হত্যায় স্লোগানকন্যা লাকীকে জিজ্ঞাসাবাদ !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজীব হত্যায় স্লোগানকন্যা লাকীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক,নতুন বার্তা ডটকম
ব্লগার রাজীব হায়দার শোভন হত্যার বিষয়ে শাহবাগ স্কয়ায়ের আলোচিত শ্লোগান কন্যা লাকী আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার তদন্তের সার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হবার কারণে তদন্ত কর্মকর্তা ও মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও এ বিষয়ে মুখ খুলছেন না। তবে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার লাকী আক্তারকে তার বাবার সাথে ডিবি অফিস থেকে নিয়ে বের হওয়ার সময় ডিবি পুলিশের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও তাকে ভালভাবে চেনেন এমন অনেকেই দেখেছেন।

লাকী আক্তারকে কি জিজ্ঞাসা করা হয়েছে এ বিষয়টি লাকী কাউকে বলেননি। তবে তাকে চিন্তিত দেখাচ্ছে বলে সূত্র জানিয়েছে। এদিকে লাকী আক্তারকে রাজীব হায়দার হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি নিয়ে তার পরিবার ও আত্মীয়দের মধ্যে কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে বলে লাকীর ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে। কেননা, লাকী এবং তার পরিবার পুলিশী ঝামেলা এড়ানোর বিষয় নিয়ে দারুণ দুঃশ্চিন্তায় পড়েছেন।

যদিও রাজীব হত্যার সঙ্গে লাকীর কোনো রকম সম্পৃক্ততা নেই। রাজীবের চুল ও রক্তের ডিএনএ পরীক্ষা হচ্ছে: এদিকে ব্লগার রাজীব হায়দার শোভন নিহত হওয়ার পর তার ডান হাতে পাওয়া চুল ও ল্যাপটপে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা হবে বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাঈনুল ইসলাম বুধবার তা পরীক্ষার জন্য অনুমতি পেয়েছেন।

বুধবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তদন্ত কর্মকর্তা রাজীবের রক্ত ও চুলের ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি প্রার্থনা করলে ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা তা পরীক্ষার অনুমতি দেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডান হাতে পাওয়া চুল ও ল্যাপটপে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন উল্লেখ করে তদন্ত কর্মকর্তা আবেদন করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসিক শাখার প্রধানকে ওই চুল ও রক্তের ডিএনএ পরীক্ষার পর তা তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দিয়েছেন বিচারক।

জানা গেছে, ওই চুল ও রক্তের ডিএনএ পরীক্ষার পর এই ঘটনায় গ্রেফতারকৃতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকারী সনাক্ত করার চেষ্টা করা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে রাজীবের মরদেহ তার বাসার কাছের একটি রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার ডান হাতের মধ্যে কিছু চুল ও পাশে পড়ে থাকা ল্যাপটপে রক্ত লেগে ছিল।

ব্লগার রাজীব হায়দার সামহয়ারইন ব্লগে ‘থাবা বাবা’নামে লিখতেন। তার বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদকে (স.) কটাক্ষ করে ব্লগে নানা উক্তি করার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি খুন হয়েছেন কি-না গোয়েন্দারা সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।
View this link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×