somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার দাড়িপাল্লা, আস্তিকতা, নাস্কিকতা এবং মডারেটর ও পোস্ট সিলেক্টর এবং মাহমুদুল হাসান কায়রো।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানি না ছোট মুখে বড় কথা বলছি কি না। তবে গতরাতে ব্লগ থেকে লগড আউট হয়েছিলাম খেতে যেতে। পরে যখন এলাম দেখতে নিজের ব্লকে অফ লাইনে দেখতে ততক্ষণে সার্ভার কাজ করেনি। খুবই অস্থির লাগছিলো। নতুন জেনারেল হয়েছি তাই নিজের দেওয়া নতুন পোস্ট দেখতেও ভালো লাগছিলো।
কিন্তু যখন ব্লগে ঢুকতে পারলাম ততক্ষণে সামহোয়্যারে আগুন জ্বলছে! হ্যাঁ , আগুনই জ্বলছে বলবো।

ব্লগার দাঁড়িপাল্লা:
আপনি নাস্তিক তাতে আমদের কোন মাথা ব্যাথা নেই। বিশেষ করে আমার। হয়তো বলবেন দুইদিনের বরৈাগী, ভাতেরে কয় অন্ন...হ্যাঁ, আমি বৈরাগী দুই দিনের হতে পারি তবে আমার ধর্মীয় সংস্কার কিন্তু দুইদিনের নয়। তা যেই ধর্মেরই হই না কেন। আপনি আপনার নাস্কিকতা প্রথমে নিজের ঘর থেকে শুরু করেছেন তো?! ওই যে কথায় বলে না Charity begins at home নাকি কিবোর্ডেই এসব চাপরবাজি! আগে নিজের বাবা-মা, ভাই-বোনদের সাথে এসব চাপরবাজি মেরে এসেছেনতো?! বিয়ের সময় ...মানে নাস্কিরদের কি আলাদা করে ধর্ম মেনে তো বিয়ে করার প্রয়োজন পরে না। নাকি গাছের টা খাচ্ছেন আবার তলারটাও কুরাচ্ছেন?!

আপনাকে আস্তিকরা আঘাত করলেই আপনি পাল্টা আঘাত করতে পারেন। অন্যথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নিজের বিকৃত মানসিকতারই পরিচয় দিবেন।


আস্তিকতা:
স্রষ্টায় বিশ্বাসী যে কোন ধর্মের লোকদের প্রতিই রয়েছে আমার শ্রদ্ধা ততক্ষণ পর্যন্ত যতোক্ষণ পর্যন্ত তারা তা নিয়ে মিথ্যে ব্যাখ্যা করে বাহাদূরী না করছে।
তবে ধর্ম নিয়ে রাজনীতি করলে তা যে ধর্মেরই হোক তাদের জন্য রইলো একদলা থু থু।

নাস্তিকতা:
যারা নাস্তিক তাদের বলছি- আপনারা স্রষ্টায় বিশ্বাসী না তাতে আমার কোন মাথা ব্যাথা নেই। আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকি। অযথা অন্যের বিশ্বাস, ধর্ম নিয়ে চুলকিয়ে নিজেকে জাহির করতে আসবেন না। আপনাকে আমি আঘাত করলেই আমাকে আঘাত করতে পারেন। এছাড়া আপনার সাথে বন্ধুত্বেও আমার কোন সমস্যা নাই। উদার মানসিকতার লোকজনকে আমি বরঙ পছন্দই করি। তবে শোনেন- ওই যে বললাম Charity begins at home -সেটা যেন মনে থাকে।

মডারেটর ও পোস্ট সিলেক্টর
অনেককেই বলতে দেখছি মডারেটররা রাতে দাড়িপাল্লার পোস্টের পরও পোস্ট সিলেক্ট করেছে তাদের কাছে প্রমাণ আছে। এখানে দুঃখ পেয়েছি সিনিয়র ব্লগারদের চিন্তা-ভাবনায়। কারণ ফিউশন ফাইভের এই পোস্টে ২৩৬ নম্বর মন্তব্যে জানা বলেছেন ...ব্লগাররাই পোস্ট সিলেক্ট করেন। আর সাধারণ পোস্ট সিলেক্টর ব্লগাররা যে মডারেটর নয় তা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কাজেই পোস্ট সিলেক্টরকে মডারেটর ডাকার কোন মানে দেখি না।

আর মডারেটরকে শ্রদ্ধা নিয়েই বলছি, আপনারা কয়জন আছেন টিমে মডারেট করতে আমি জানি না। তবে ১/২ জন হলে ২৪ ঘন্টা ডিউটি করা সম্ভব না হলেও সাধারণ ব্লগাররা কি জানায় নি আপনাদের? তবে দাড়িপাল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতো দেরী করলেন কেন?!!! যেখানে ইউটিউব বন্ধ হয়ে গিয়েছিলো সেখানে যদি এসব ফালতু পোস্টের জন্য সামু বন্ধ হয়ে যায় তার দায়ভার কি এড়াতে পারবেন?

দুঃখ পেয়েছি জানা-র ছবি ফটোশপে এডিট করে জঘন্যভাবে পোস্ট দিতে।

দাড়িপাল্লাকে বলছি, আপনার মতো ব্লগাররের জন্য জানাকে এমন জঘন্য কথা শুনতে হয়েছে। অথচ এই জানা-র পরিশ্রমের প্লাটফর্মেই নিজেকে জাহির করতে পেরেছিলেন। আপনি পারবেন এর দায়ভার নিতে? পারবেন না। আপনারা পারেন না।

মাহমুদুল হাসান কায়রো
শ্রদ্ধায় আমার মাথা নুয়ে গেছে আপনার উপস্থাপনে, প্রতিবাদের ধরণে। আশাকরি আপনি এবার আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। আপনি আসলেই সেরা। বরং বলি আপনি সেরাদের সেরা।


তবে শেষে বলি ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কেউ কোন কিছু বলেই তার ব্যক্তিত্বকে খাটো করতে পারবেন না। কারণ তার ব্যক্তিত্ব আপনার আমার মতো কচু পাতার পানি নয়।

নিকের বয়স এখনও দুইমাসও হয় নি। ছোট মুখে বড় অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
৩০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×