somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“লা ইলাহা ইল্লাল্লাহ্” ঘোষণার র্শত -৪

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
السلام عليكم ورحمة الله و بركاته

[পূর্বের আলোচনার ধারাবাহিকতায়......


সপ্তম শর্ত:
শাহাদার সপ্তম শর্ত হচ্ছে এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালবাসা।
যে শাহাদাকে ভালোবাসবে - সে, এই শাহাদা অনুসারে সব কিছুকে [মূল্যায়ন করবে বা] ভালবাসবে, এই শাহাদার নিহিতার্থ ও করণীয়সমূহকে ভালবাসবে এবং সেই সমস্ত মানুষকেও ভালবাসবে, যারা এই শাহাদা অনুযায়ী জীবনযাপন করেন এবং এর অর্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। এটা শাহাদার একটি পূরণীয় শর্ত। একজন মানুষ যদি শাহাদা উচ্চারণ করে, অথচ এই সাক্ষ্য যা কিছুর প্রতিনিধিত্ব করে সেসবকে ভাল না বাসে, তবে বলতে হবে যে, তার ঈমান অপূর্ণ এবং তাকে সত্যিকার বিশ্বাসী বলা যাবে না। সে যদি শাহাদা ভাল না বাসে, অথবা, যদি এর বক্তব্যের প্রতি ঘৃণা পোষণ করে, তবে বলতে হবে যে, সে শাহাদাকে অস্বীকারই করলো। পবিত্র কুর’আনে আল্লাহ্ বলেন :

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آَمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

“তবু মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ্ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালবাসার মত করে তাদের ভালবাসে। কিন্তু যারা ঈমান এনেছে, তারা আল্লাহর প্রতি ভালবাসায় সুদৃঢ়....।”
(সূরা বাক্বারা, ২ : ১৬৫)

এছাড়া সূরা তওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ্ পার্থিব ব্যাপারসমূহকে আল্লাহ্ ও তাঁর রাসূল ও জিহাদের চেয়ে বেশি ভালবাসার ব্যাপারে সবাইকে সাবধান করেছেন:

قُلْ إِنْ كَانَ آَبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

“বল, ‘তোমাদের কাছে যদি আল্লাহ্, তাঁর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার তোমরা আশঙ্কা কর এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো - এসব বেশী প্রিয় হয়, তবে অপক্ষো কর আল্লাহর বিধান আসা পর্যন্ত।’ আল্লাহ্ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।”
(সূরা তওবা, ৯:২৪)

রাসূল (সা.) বলেছেন, “যার ভিতর তিনটি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের মিষ্টি স্বাদ লাভ করেছে। (যার প্রথমটি হচ্ছে) সে আল্লাহ্ ও তাঁর রাসূলকে যে কারো চেয়ে বেশি ভালবাসে ................।” (বুখারী ও মুসলিম)

অষ্টম শর্ত:
শাহাদার অষ্টম শর্ত হচ্ছে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা।
এটা যদিও শাহাদার কথাতেই স্পষ্ট, তবু অনেকে শাহাদা উচ্চারণ করলেও, এ ব্যাপারটা সম্বন্ধে পরিস্কার ধারণা পোষণ করেন না। সেজন্যই দেখা যায় অনেকে আল্লাহর ইবাদত করেন এবং পাশাপাশি অন্যান্য শাফায়াতকারীর শরণাপন্ন হন। শাহাদা কেবল নিশ্চয়তাকারী একটি ঘোষণা নয়, বরং অন্য উপাস্যদের অস্বীকারকারী একটি ঘোষণা, যেটা আল্লাহ্ সূরা বাকারার ২৫৬নং আয়াতে মনে করিয়ে দেন:

فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا
“.....যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ্য় ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙ্গবে না.........।”
(সূরা বাক্বারা, ২:২৫৬)

[আমাদের দেশে বিভিন্ন পীরের খানকায় বসে মানুষ একাধারে যেমন “লা ইলাহা ইল্লাল্লাহ্” যিকির করে, তেমনি জীবিত/মৃত পীর বা দরবেশের কৃপা ভিক্ষা করতে থাকে। এসব স্পষ্টতই উপরোক্ত শর্তের পরিপন্থী কাজ।]

এছাড়া রাসূল(সা.) বলেছেন: “যে বলে যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই এবং আল্লাহ্ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় তা অস্বীকার করে - তার সম্পদ ও রক্ত নিরাপদ এবং তার হিসাব হবে আল্লাহর সাথে।” (মুসলিম)

ফি আমানিল্লাহ্!!

[চলবে ....... ইনশা'আল্লাহ্!]
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

অতি বিদয়াত বিরোধীরাই অতি বিদয়াতী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৩




সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×