এদেশের অনেক কিছুই আমার জানা নেই। এদেশের সংবিধানের ব্যাখ্যার শেষ কোথায়, জানা নেই। সবাই সংবিধান মোতাবেক কাজ করছে। এটাই সবার দাবি, তাহলে কি সবাই ঠিক? জানা নেই. এদেশ বৃহত্তম একটা মুসলিম দেশ, এদেশের অনেক দৈনিকের ইসলামী পাতা নেই কেন ? জানা নেই। আমরা বন্ধুর বাবা একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও, বন্ধু আমার দাঁড়ি-টুপি পরিধান করায় তাকে বলা হয় রাজাকার, এর কারণ কি ? জানা নেই। এদেশের বিরুদ্বে অপপ্রচার চালায় এমন বহু লেখক নামের আবর্জনার লেখাও এদেশের স্বনামধন্য পত্রিকায় বড় আকারে ছাপা হয়, এর কারণ কি ? জানা নেই। এদেশের জনগণ তাদের লেখাগুলো চশমা লাগিয়ে মনযোগ সহকারে পড়ে। যারা “প্রভুর কান্তির বিষয়” লেখার পর দেশে ঠায় হয়নি বলে বিদেশী প্রভুদের পদলেহন করতে পরবাসে পাড়ি জমিয়েছে, এর কারণ কি ? জানা নেই। এদেশের কিছু ও পার্শ্ববর্তী বন্ধু দেশের কিছু সংবাদ মাধ্যমে দেখা যায়, বাংলাদেশে সংখ্যা লঘুদের নির্যাতিত হওয়ার কথা। অথচ সরেজমিনে পার্বত্য অঞ্চলে ঘুরে আসার পর দেখা যায় সেখানে বাঙালীরা পাহাড়িদের কাছে জিম্মি, দাস-দাসীদের যত জীবন যাপন করে বাঙালী মুসলমানরা। শান্তি বাহিনীর ভয়ে যেখানে সন্ধ্যার পর সামরিক চৌকিতে ফিরিয়ে আনা হয় পাহারারত সৈনিকদের। অথচ খবরটা ছাপে এর উল্টো। এর কারণ কি, জানা নেই ? এদেশে মনোরঞ্জনের জন্য বানানো হয় পার্ক। অথচ সেই পার্কে দিন কাটে বহু ্এতিম শিশুদের, যারা দু মুঠো ভাত পায় না, কারণ কি ? জানা নেই। এদেশের জাতীয় মসজিদের ফটকের সামনেই দেওয়া আছে, টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন। এটা কি জাতীয় মসজিদের জন্য মান হানিকর নয় ? এটা কি জাতীয় মসজিদের মর্যাদা ুন্ন করে না। এর উত্তর জানা নেই। এদেশের দ্রব্য মূল্যের উর্দ্বগতি কি থামবে কোন দিন ? না কি দিন দিন বেড়েই চলবে ? জানা নেই। পরীার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কিন্তু তা কিভাবে ? এটাকি আদৌ বন্ধ হবে ? জানা নেই। বিএসএফ এর গুলিতে প্রায়ই মারা যায় নিরীহ বাংলাদেশী। কিন্তু কেন ? এর বিচার কি কোন দিন পাওয়া যাবে ? জানা নেই। প্রকৃত রাজাগার হাতে লাঞ্চিত হয় এদেশের মুক্তিযোদ্ধা। অথচ শাষক গোষ্ঠী সেখানে .......
পাঠক, এসবের উত্তর আপনাদের জানা আছে কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


