বিবর্ণ সভ্যতা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে ঘাটে বিভিন্ন পরিবহনে চলাচলের সময় একটি ব্যাপার সবাই হয়ত লক্ষ্য করেছেন- টিকিট মাস্টার টিকিট কাটছেন এবং ভাড়া তুলছেন। হঠাৎ তার পরিচিত কোন প্রভাবশালী ব্যক্তি কিংবা ধনাঢ্য প্রতিবেশী অথবা অন্য কোন পরিবহনের মালিককে যদি সে যাত্রীদের মাঝে পেয়ে যায়, তাহলে তাঁর কাছ থেকে সে কিছুতেই ভাড়া নিবে না। ঐ ভদ্রলোক জোর করে দিতে চাইলেও সে নিবে না।
কিন্তু ঐ একই অবস্থানে যদি অতি দরিদ্র কোন যাত্রী অথবা ঐ পরিবহন মালিকের কোন অভাবি প্রতিবেশীকে পাওয়া যায় তাহলে? তার কাছ থেকে পুরো ভাড়াই আদায় করা হয়। দিতে অসমর্থ হলে বা কিছু কম দিতে চাইলে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এমনকি তাকে ফের ঐ পরিবহনে চড়তেও নিষেধ করে দেওয়া হয়। এটা কেমন নিয়ম? যার আছে, দিতে কোন অসুবিধা নেই, তার কাছ থেকে না নেওয়া আর অসহায়-অসমর্থ ব্যক্তির কাছ থেকে জোর করে আদায় করাটা কোন সভ্যতার নিদর্শন? কোন সামাজিক রীতির মধ্যে পড়ে এটা? আজ পর্যন্ত সমাজের এ গুরুতর বিষয়টি নিয়ে কোন বুদ্ধিজীবির এক কলম লেখা পড়েছেন? নিশ্চয়ই না। অথছ দেশে বুদ্ধিজীবিদের বুদ্ধির চাপে সাধারণ মানুষর জ্ঞানই লোপ পেতে বসেছে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন