জেগে থাকা এক রাতের গল্প
০৩ রা জুন, ২০১০ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেগে থাকা এক রাতের গল্প( উৎসর্গঃ রেদওয়ান )
চোখে সংগ্রাম আর গায়ে কাঁথা নিয়ে জিন্স পরা ছেলেটি বিড়ালের মতো পাশে এসে বসে । বাক্য ব্যয় না করে চুপচাপ শুয়ে পড়ে ভ্রণের মতো কোরে । শীর্ণকায় ছেলেটিকে দেখলেই মনে হয় পৃথিবীর প্রতি তার কোনো চাওয়া নাই । বিকারহীন যেন এখনই অবসর নিতে হবে । যদি পারতো ফিরে যেতো সেই অন্ধকার প্রকোষ্ঠে ! পৃথিবীতে এতো জ্বালা, এতো আজাব হয়তো পিতা জানতেন না । অভিমানে সে গালি দেয় আদমকে ! এভাবে নীরবতা ভাঙ্গে । তারপর শুরু করে ভাঙ্গনের গল্প । রাত বাড়তে থাকে । একবার বোঝানোর চেষ্টা করি । চিৎকার কোরে সে বলে “ ওরে ফিরাইয়া আন, ছাইড়া দিমু সব” । আবার শুনশান নীরবতা । রাত বাড়তে থাকে সাথে সাথে বাড়তে থাকে ভাঙ্গনের গল্প । জানালার কার্ণিশে একসময় ভোরের ইঙ্গিত দেখা যায় । ছেলেটি আবার বলে “ সকাল হয় ক্যান, রাত, থাইকা যা” । আহা ! কতোটা অবহেলা আর অযত্নে গড়ে ওঠা মানবিক দাবি ।
ভোরের স্নিগ্ধ আলোয় ছেলেটিকে দেখলাম । সরু একটা হাত, স্পষ্ট শিরা- বিষভর্তি শিরা । চোখের নিচে সন্ধ্যার ছায়া, তার পাশ দিয়ে একটা বেদনার নদী…
নাঈম মাহমুদ
০১.০৬.২০১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন