অপাতত রোহিঙ্গাদের বাংলাদেশের জমিতে আশ্রয় দাও বলিয়া চিৎকার কিছু কমিয়াছে।
কিন্তু, জমি জিরাত বেচে সাগর পাড়ী দেয়া বাংলাদেশী মানুষেরা কেন মরছে তা নিয়ে বিশেষজ্ঞ বুদ্ধিরা বিশেষ ভাবিত এবং তাহাতে তাহাদের ডলার ইউরো মূল্যের সময় ঘন্টাও খরচ হচ্ছে (এবং আমার ধারনা সেটা তারা যথাযত কতৃপক্ষের কাছ থেকে পেয়েও যাচ্ছেন)
আশা করি ডলার ইউরো প্রেমের সহিত তাহাদের কিছু দেশ প্রেমও আছে। সেই দেশ প্রেমের দোহাই-
এই বাংলার দরীদ্র কিংবা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত কেন ট্রাফিক আইন ভেঙ্গে গাড়ী চালাচ্ছে?
মোটর সাইকেল ফুটপাত দিয়ে চালাচ্ছে?
চলন্ত গাড়ী-বাস এর সামনে দিয়ে, ডিভাইডার টপকে/ফাক গলে রাস্তা পার হচ্ছে (খুব নিকটেই ওভার ব্রিজ আছে)?
ফলাফল মরছে অথবা পঙ্গু হচ্ছে....
কেন? কেন? কেন
আরো আছে, পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্তের কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে ফেলানীরা কেন সীমা লঙ্ঘন করে?
সমুদ্র পাড়ী দেবার গল্পের ৮০% উত্তর এখানেই আছে হে মহান। না এ প্রশ্নের উত্তর আপনি দেবেন না, খুজবেন তাও আশা করি না। কারন এ প্রশ্নের উত্তর খুজলে আপনি জনপ্রিয়তা হারাবেন, এ প্রশ্নের উত্তর খোজার পথে সরকারকে দায়ী করা যায় না। এ প্রশ্নের উত্তর খোজার জন্য কেউ আপনাকে ইউরো বা ডলারে পেমেন্ট করবে না…



সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



