somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

ব্লগার কি বানের জলে ভেসে আসে…???

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার বিরোধী একটা ফালতু সেন্টিমেন্টাল গোষ্ঠী যে কোন্ ফতোয়ার বলে অসভ্যের মত কাজ করছে তা কিছুতেই বুঝছি না…একজন মানুষকে হত্যার অধিকার তাদের কোন ইসলাম দিয়েছে…আমিওতো ব্লগার তবে নাস্তিক নই বা নাস্তিকতার প্রচারও করিনা…কিছু ব্লগার ব্লগে ধর্মীয় উসকানি দেয় এটা অসত্য নয়…বাস্তবে দুই পক্ষের এক পক্ষও সভ্য নয়…ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়…হতে পারে তা কারো কাছে সুগন্ধী আর কারো কাছে দুর্গন্ধের বিষয়…তবে এ কেমন অসভ্যতা…অন্ধকার যুগের কাহিনি আমরা যতটুকু জানি সেখানে লেখকদের, কবি, সাহিত্যিকদের মধ্যে প্রতিযোগিতা হত মসজিদে নববীর ভেতরে আলাদা মিম্বর পর্যন্ত ছিল। নাম ভুল না হলে ওই কবি সাহাবীর নাম হাসান ইবনে সাবিত (রা.) যে কবি সাহাবির জন্য মসজিদে আর একটি মিম্বর ছিল…সেই সময় ইসলামিক আর নন-ইসলামিক গ্রুপের প্রতিযোগিতা হত…তবে আল্লাহ বা নবি (সা.) এর বিরুদ্ধে যারা সাহিত্য, কবিতা রচনা বা কিছু লিখতো তাদের হত্যার কোন দৃষ্টান্ত নেই। প্রতিযোগিতা হত…সবাই নিজের আদর্শিক স্থানে থেকে নিজ আদর্শের পক্ষে কথা বলতো…নাস্তিক…মুরদাত বলে কাউকে হত্যা করা হতোনা…

মানলাম ইসলাম বিদ্বেষী সেন্টিমেন্টাল ব্লগাররা বাড়াবাড়ি করছে অপরের বিশ্বাসের অধিকার নিয়ে…যা নিঃসন্দেহে সীমালংঘন…তাই বলে তাদের হত্যার যৌক্তিকতা কি…ভিত্তি কি…মন্দের জবাব ভালোর মাধ্যমে দিতে হবে…

নজরুলের ভাষাতেই এর জবাব আছে :

‘উহারা প্রচার করুক…নিন্দাবাদ…আমরা প্রচার করিব…এক আল্লাহ জিন্দাবাদ’

মানুষ হত্যা করে ইসলামকে পৃথিবীবাসীর কাছে নিন্দনীয়ভাবে উপস্থাপন করে তাঁর যে ক্ষতি করা হচ্ছে তা পূরণ হবার নয়…সত্যতো সুন্দর জিনিস ইসলামতো সুন্দর…নবি (সা.) এ যুগে যত যুদ্ধ হয়েছে তাতে উভয়পক্ষের হাজার-বারশোর বেশি লোক মারা যায়নি...এ ধর্মের তরবারি যে প্রতিরোধের তরবারি ছিল তা ইতিহাসই বলে…

আর ব্লগার বানের জলে ভেসে আসে না…এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে লেখনির যোগ্যতার মাধ্যমে তৈরি হতে হয়…লেখার জবাব পারলে লিখে…ব্লগিংয়ের জবাব ব্লগিংয়ে দেয়াই রীতিসিদ্ধ হবে…

সত্য সবসময় টিকে থাকবে মিথ্যা ধ্বংস হবে এটাই বাস্তব…এতে চরমপন্থা অবলম্বনের দরকার নেই…

আলোকে অন্ধকার কখনো দূর করতে পারেনা…এই বিশ্বাসটুকু যাদের নেই তারা কিসের আস্তিক আর কিসের ঈমানদার…

ইসলাম চুপিসারে কাউকে হত্যাতো পছন্দই করেনা…আসলে এ চরমপন্থী আস্তিকদের রিলিজিয়াস থট এর রিকন্সট্রাকশন হওয়া দরকার…ইকবালের ‘রিকন্সট্রাকশন অব দ্য রিলিজিউয়াস থট ইন ইসলাম বা ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন পড়াটা দরকার…’

আবেগের উত্তাপের নাম ইসলাম নয় বিবেকের দহনের নাম ইসলাম…নবি (সা.)ও দিনে শতবার তওবা পড়তেন…

তাই তোমরা ভাল এবং ঠিক কাজটাই করছো ঠিক পথে আছ এমন বিভ্রান্তির মধ্যে থেকনা…নাস্তিকরা না মেনে করে আর তোমরা মেনে কর…

কোন সন্দেহ নেই উভয়েই মন্দ…তবে মায়ের কোল খালি করার অধিকার কারো নেই…
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×