তাহাদের একটু আক্কেল দরকার......
১৯ শে জুন, ২০০৮ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুরু হইয়া গিয়াছে বর্ষাকাল...রাজধানীর গাছপালা হইতে শুরু করিয়া রাস্তাঘাটগুলিও গোসলের জন্য আকুপাকু করিতেছে....পরে বর্ষাকালের একটু দয়া হইয়াছে...তাহারপর আর কি....সারাদিনই একটু একটু বৃষ্টি আসিয়া সবাইকে ভিজাইয়া দিয়া যায়...যাহা হোক আমি সেই প্রসঙ্গে যাইতেছি না...আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরের বেশ কিছু বৈশিষ্ট রহিয়াছে...যেমন একটু বৃষ্টি হইলেই রাস্তায় নদীর সৃষ্টি হইয়া যায়...যেখানে সুন্দর করিয়া নৌ-ভ্রমন করা সম্ভব হইবেক....ইহার পাশাপাশি বিভিন্ন রাস্তায় ছোট ছোট নানা গর্ত রহিয়াছে যেখানে বৃষ্টি হইলে পানি জমিয়া যায়....এই সময়ে কিছু গাড়ির চালকরা অতি স্মার্ট হইয়া আশেপাশে কোনদিকে না তাকাইয়া নিজের ইচ্ছামত জোরে গাড়ি চালাইয়া যান...যার ফলে আশপাশ দিয়ে হাঁটিয়া যাওয়া সাধারণ মানুষজনদের পরিধেয় কাপড় নষ্ট হইয়া যায়...কিন্তু এই দিকে উনাদের (ড্রাইভার) নজর দেওয়ার সময় কোথায়??কথা হইতেছে গাড়ির মালিককূল ইচ্ছে করিলেই ড্রাইভার মহোদয় কে বলিয়া দিতে পারেন যাতে করিয়া বৃষ্টির এই সময়ে ধীরে ধীরে গাড়ি চালায়....এবং আশপাশে মানুষজন নিরাপদে হাঁটিতে পারে....কিন্তু তাহাদের মনে লয় এই টুকু আক্কেল হয় না....তাহারা হয়ত মনে করিয়া থাকেন আমরাই রাজা....আশেপাশে যাহাদের গাড়ি নাই তাহারা আবার কে এ রাজত্বে...??
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন