somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাশ ! বাংলাদেশ

১১ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভেচ্ছা জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে এমন দুর্দান্ত খেলার জন্য।এ এক নতুন ইতিহাসই। এর আগে কখনোই পরপর দুটো ওয়ানডেতে টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী কোনো দলকে হারায়নি বাংলাদেশ। এই প্রথম নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে হেরে গেল পরপর দুটো ম্যাচে। এই নতুন ইতিহাস গড়ার দিনে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দেশবাসীকে আনন্দে রাঙিয়েছে বাংলাদেশের ক্রিকেট দল।
সকালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান সাকিব আল হাসান। সাকিবের এই সিদ্ধান্তে অনেকেই কপাল কুঁচকে ছিলেন। কিন্তু নিউজিল্যান্ড ইনিংসের চতুর্থ বলেই ব্রেন্ডন ম্যাককালামকে ফিরিয়ে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন শফিউল। অধিনায়কের এই সিদ্ধান্ত আরও শক্ত ভিত্তি পায় বাংলাদেশি স্পিনারদের চমৎকার বোলিংয়ে। সোহরাওয়ার্দী তাঁর বাঁ-হাতি স্পিনের জাদুতে নাজেহাল করে দেন কিউই ব্যাটসম্যানদের। সোহরাওয়ার্দী ১০ ওভার বল করে ১৪ রান দিয়ে তিন উইকেট দখল করেন। অন্যান্য স্পিনাররাও চমত্কার বল করে নিউজিল্যান্ডের ইনিংস শেষ করে দেন ১৭৩ রানেই। সোহরাওয়ার্দী ছাড়াও সাকিব ৪৫ রানে দুটি, মাহমুদউল্লাহ ছয় রানে দুটি উইকেট দখল করেন। এ ছাড়া শফিউল, রাজ্জাক, রুবেল প্রত্যেকেই একটি করে উইকেট সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের পক্ষে রস টেইলর ৬২ রান করলেও দলের রানকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি।
নিউজিল্যান্ডের ১৭৩ রানের জবাবে বাংলাদেশ শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েসের কল্যাণে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে। তাঁরা গড়ে তোলেন ১২৭ রানের উদ্বোধনী জুটি। শাহরিয়ার নাফীস ৭৩ ও ইমরুল কায়েস ৫০ রান করেন। ১২৭ রানের উদ্বোধনী জুটির কল্যাণে বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের জন্য কাজটা হয়ে যায় অনেকটাই সহজ। এরপর জুনায়েদ ১৪, রকিবুল ১৮ ও সাকিব ১৩ রান করে বাংলাদেশকে নিয়ে যান জয়ের বন্দরে। নিউজিল্যান্ডের পক্ষে নাথান ম্যাককালাম ৩১ রানে দুটি উইকেট দখল করেন। ম্যাককে নেন একটি উইকেট।
বল হাতে ১৪ রানে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি ছিনিয়ে নেন সোহরাওয়ার্দী।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১৭৩ (৪২.৫ ওভার)
রস টেইলর ৬২, রাইডর ৩৩
সোহরাওয়ার্দী ৩/১৪, সাকিব ২/৪৫, মাহমুদউল্লাহ ২/৬
বাংলাদেশ ১৭৭/৩ (৪০ ওভার)
শাহরিয়ার নাফীস ৭৩, ইমরুল কায়েস ৫০
ম্যাককালাম ২/৩১, ম্যাককে ১/২৮
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×