
নিঃসঙ্গ নৈসর্গে, প্রিয়তম মৃত্যু হে
জড়িয়ে নাও-না ওগো, নিবিড় প্রেমাবেগে!
মাটির স্তবক ভেদ করে
ওই-
ছায়া ঘেরা অন্ধকারে,
নিয়ে চলো প্রিয় মোরে, সাথী করে অভিসারে।
মাংস, অস্থি, রক্ত পচে গলে সব-
উজার হতে চায়, আলিঙ্গনাবদ্ধ শব।
কি নিদারুণ তৃষ্ণা, সমস্ত বুক ভরে,
কি ভীষণ প্লাবণ!এই অঙ্গ-প্রতঙ্গ জুড়ে।
ঐত্যন্দ্রীয় সুখ দুঃখ - তাবৎ ভেঙ্গে চুরে,
মসলিন চাদর পেতেছে এই, হৃদয় জমীন পরে।
অন্তহীন আঁধার আজ - হউক গন্তব্য,
মিশে যাক মৃন্ময় - গেরুয়া মাটির দেহ।
কর গ্রাস, হই লীন – অপেক্ষায়
বড়!
শত লাঞ্চনা, অপমান, বঞ্চনায়-
অপবাদের কুঠার আঘাতে
জর্জরিত হতে হতে,
সত্যি,
আর যে পারছি না!!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

