somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রাশ এন্ড কনফেশনস্

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রাশ নাম্বার --<১৪৫০

অাজ অাসিফের ক্রাশ স্টোরিটা তাদের ইউনিভার্সিটির একটা ক্রাশ এন্ড কনফেশনস্ নামক পেইজে পোস্ট করা হল।
পোস্টটা ছিল এরকম...
ইসরাত জাহান,মার্কেটিং ডিপার্টমেন্ট,সেশন(২০১৩-১৪)।হাঁ ইসরাত তোমাকেই বলছি স্কুল লাইফে আমরা ২ জন-ই একই স্কুলেছিলাম।অাজ অাবার একই ইউনিভার্সিটিতে।অামাকে হয়তো তুমি চিনবে।কিন্তু তোমার সামনাসামনি হতে সাহস পাচ্ছি না বলে আড়ালেই তোমার কাছে বন্ধুত্বের অাবেদন করছি।স্কুলে লাইফে ক্রাশ তোমার উপরে কোন দিনই ছিল না কিন্তু ভার্সিটিতে এসে কি হল অামার কী জানি তোমাকে একবার দেখার পর থেকেই বারবারই তোমাকে দেখতে মন অামার অার বাধ মানে না।কিন্তু সেই একবারই ছিল শেষবার।এরপর মাঝে গত ৮ মাসে তোমাকে অার অামি দেখিনি।তাই এই পোস্টটা যদি তুমি দেখে থাক তাহলে একটা কমেন্ট করিও।আমি তোমাকে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিব।আর সে যদি পোস্টটা না দেখে তাহলে তার পরিচিত কেউ থাকলে তাকে কমেন্ট করে ট্যাগ করে দিবেন কিংবা তা জানিয়ে দিবেন।
ইতি
সোশাল সায়ন্স ফ্যাকাল্টির কেউ একজন।
আসিফের ক্রাশ স্টোরিটা দীর্ঘ তিনদিন পর পেইজে পোস্ট করা হল বটে।হুম দীর্ঘ-ই বলতে হবে কারণ স্টোরিটা ইনবক্সে করে পাঠানোর পর থেকে প্রতিটা দিন যেন তার কাছে এক একটা যুগের মতন মনে হচ্ছিল। একসময় মনে হল বুঝি স্টোরিটা আর পোস্ট করা হবে না।কিন্তু না সেই সম্ভাবনাকে নিঃশেষ করে দিয়ে অবশেষে প্রকাশিত হল।গল্প উপন্যাস হলে সাধারণত দেখা যায় যে এ ধরণের রিকুয়েস্টে কাজ হয়।কিন্তু বাস্তবতা তো আর ততটা সহজ নয়।অথচ আশ্চর্যজনক হলেও সত্যি যে বাস্তবেও অাসিফের আবেদনে কাজ হল।
পরদিন আসিফের ইনবক্সে একটা মেসেজ আসল।
---কী! তুমিই তো অামার উপর ক্রাশ স্টোরিটা লিখেছিলে তাই না?
---হুম কিন্তু তুমি আমাকে কী করে চিনলে?
---চিনেছি,কারণ তুমি অামাদের ডিপার্টমেন্টের অনেকের কাছেই আমার সম্পর্কে জানতে চেয়েছিলে...
---তাহলে তুমি তা আমাকে আগেই ইনবক্স করে জানাওনি কেন?
---কারণ আমি ভার্সিটিতে কম অাসতাম আর ডিপার্টমেন্টেও আমাকে তেমন কেউ চিনত না।পেইজে তোমার স্টোরিটা পোস্ট করার পর আমার এক ফ্রেন্ড অামাকে বলল।আর এরপর আগের ঘটনাগুলোও আমাকে অন্যরা বলেছে।
এভাবেই মেসেজিং করতে করতে ওইদিনের সারাটা রাত তারা পার করে দিল.....
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×