শৈশবের সেই দিনগুলো কেমনে বল ভুলি?
সারাটা দিন খেলে যেতাম হাডুুডু গাংগুলি
পড়াশুনার মাঝে আমি সেরাও ছিলাম কাজে
দুষ্টমিটাও জমত বেশ সকাল সন্ধ্যা সাজে।
ভাবতে অামার অবাক লাগে শৈশবের সে স্মৃতি
পেতাম মায়ের অাদর স্নেহ বাবার সোহাগ প্রীতি
বিকাল বেলা মাঠে যেয়ে চলতো মজার খেলা
অানন্দ অার দুষ্টমিতে কাটতো সারা বেলা।
কোথায় যেন হারিয়ে গেল অামার ছেলেবেলা
সারাক্ষণ দুষ্টমি আর মন মাতানো খেলা।
কানামাছি গোল্লাছুট আর বৌচি,লুকোচুরি
কত্ত মজা পেতাম যে তার নেই তো কোন জুড়ি
ইচ্ছা হলেই দীঘির জলে দিতাম কত ডুব!
ছেলেবেলার দিনগুলি যে অামায় ডাকে খুব।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


