somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদ্য কবিতা

২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয়...আয় বলছি
কখন থেকে ডাকছি তোরে
কখন আসবি বলনা মোরে
তোর কাছেতে ভিজবো বলে
সবকিছু ফেলে এসেছি উপরতলে ।


নাহ ! এমন ভাবে ডাকলে বুঝি
শুনবে না তুমি আমায় ,
তবে খোঁজো ওই মাটির বুকে
এত নির্দ্বয় ফাঁটা কেন তা জানায়।
তবুও যদি না বোঝো তুমি ওই অবুঝ মেয়ের মত ,
তবে দেখো ওই গরীব কৃষকের মুখে
কত যন্ত্রণা ছাপ কষ্ট মাখে ।
আসো না ! একটি বার তোমাকে গায়ে মাখি ।
আসো না ! একটি বার মাটি ভিজা গন্ধে
নিজেকে বিভোর রাখি ।
আসো না একটি বার ঘামান্ত কৃষকের মুখে ফুঁটাটে হাসি ।
আসো না একটি বার শান্তিতে উল্লাসে তোমাকে ভালোবাসি।

ওইতো আকাশের বুকে কালো মেঘ গুলো হচ্ছে জড়োশড়ো,
এখুনি নামবে মুষলধারায় আকাশ হতে গলগল বৃষ্টি ..
বৃষ্টির ছোঁয়ায় আনন্দে ওই দেখো কৃষকের চোখ ছলছল ।
আহ ! আহ ! কি আনন্দ ! কি শান্তি !
আজ চিৎকার করে গাইব গান ,
প্রানখুলে ভিজবো উল্লাসে ..
বৃষ্টি আরো দাও ,,আরো দাও বৃষ্টি !

[অভির স্ত্রী আবির্ভাব ]...

- অভি .. অভি
কোথায় তুমি ?
বৃষ্টি নেমেছে কোথায় যে গেল মানুষ টি ?
অভি ...
ঐতো ছাদ থেকে আসছে অভির আওয়াজ ,,ভিজছে নাকি ? হাই রে কপাল ওর তো আবার ঠান্ডার দোষ আছে । কি করি এখন , অপেক্ষা কর আর একটু, আমি আসছি ,ভিজা বার করছি আজ ।

[আঃ ..হতবাক অভিকে দেখে ,,দুহাত মেলে ঘুরছে আর উচ্চস্বরে বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি ..আমি তোমাকে ভালোবাসি ,বলছে অবিরত ]

অভি ..
-তুমি ! তুমি এখানে কি করছ ?
-তোমাকে ভালোবাসাকে দেখতে এসেছি ,,তোমরা তো মিলেমিশে একাকার ,,চলো আসো অনেক ভিজেছো আর নয় ,
-আর একটি ভিজি please..
-তোমার যে ঠান্ডা লাগে ,সেটা কি মনে থাকে না তোমার ,তোমাকে নিয়ে কি করবো বলো তো?পাগল করে দেবে দেখছি তুমি আমাকে ।
-please রাগ করো না ,তোমার জন্য আজ একটা surprise আছে
-কি ?
-চোখ বন্ধ করো
-না আগে বল কি ?
-বাবু please চোখ বন্ধ করলেই তো বলব নাকি ..
-ok করলাম ,,,এবার বলো

....[অভি তার স্ত্রী কে এক টানে নিজের দুহাতের মাঝে এনে ,তাকে শক্ত করে জাপটে ধরল ]

-ইইই .... কি করলে তুমি এটা ,,ছাড়ো আমাকে ,,ছাড়ো বলছি ।
-নীলামা..
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
বৃষ্টি ভিজা ঠোঁটে চুম্বন করতে ইচ্ছে করে
তোমার ভিজা চুলের সাথে খেলতে ভীষণ ইচ্ছে করে
আমার ইচ্ছে করে এমন করেই আগলে রাখি দুহাত দিয়ে শক্ত করে
নীলিমা ..
তোমাকে ভালবাসতে খুব ইচ্ছে করে ..

[নীলিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভির দিকে ]...




#ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×