নৈসর্গিক ভালো লাগা
আমি আমার বন্ধুর সাথে আলাপে ব্যস্ত। হঠাৎ করেই মিহি শব্দের একটা গাড়ি রাস্তার পাশে এসে থামল। আমরা যেটাকে অটো(ব্যাটারি চালিত তিন চাকার যান) বলি। অটোর ছাউনি নেই,শুধু চালকের আসন আর পিছে আরেকজনের বসার জায়গা আছে। দেখতে সাধারণ অটোগুলা থেকে একটু ছোটই হবে। চালকের আসন থেকে একজন স্মার্ট লোক নামলেন। লোকটার বয়স ৭০ এর কাছাকাছি। পেছনে বসে থাকা একজন মহিলার সাথে কথা বলে দোকানটার ভেতরে কি যেন কিনতে গেলেন। মহিলার বয়স ৬০ থেকে ৬৫ হবে। লোকটা দোকান থেকে সিঙ্গারা আর চপ কিনে বৃদ্ধা মহিলার হাতে দিলেন। প্যাকেটটা হাতে পাওয়ার পর মিষ্টি করে হাসলেন। সম্ভবত হাসিটা স্বভাব সুলভ। বৃদ্ধার হাসি দেখার পর আমি সেই স্মার্ট বৃদ্ধ লোকটার দিকে তাকালাম। তার চোখে এক অসাধারণ প্রশান্তি দেখতে পেলাম। যেন এই হাসিটা দেখার জন্যেই তিনি এই মহিলাকে সাথে নিয়ে এতটা পথ এসেছেন। আমি তখনও চেয়ে আছি তাদের দুজনের দিকে। কোন এক নৈসর্গিক কিছু আমাকে বাধ্য করেছিলো তাদের দুজনের দিকে তাকিয়ে থাকতে। কেন যেন মনে হয় এই দৃশ্য কোন রোমান্টিক নায়ক বা নায়িকা দ্বারা ও চিত্রায়িত করা সম্ভব না।
ষাটোর্ধ দুজন বৃদ্ধ বৃদ্ধা আমার চেয়ে থাকা দেখে একটু লজ্জাই পেলেন বোধ হয়। দুজনে মুচকি হেসে আমার দিকে তাকালেন। আমিও হাসতে চেষ্টা করলাম। যদিও বাস্তবে নিজের ভেতরে একটা ভালো লাগা তার থেকেও কয়েকগুণ ছিল। সেই স্মার্ট লোকটা চালকের আসনে গিয়ে বসলেন। আমি বৃদ্ধার দিকে তাকিয়ে আছি। তিনি মুচকি হেসে হাত নাড়িয়ে আমাকে বিদায় দিলেন। আমিও হাত নাড়লাম। বিদায় জানাতে। অটো তখন স্টার্ট নিয়েছে তারা একে অপরের দিকে একবার তাকিয়ে থাকল কিছুক্ষন। তারপর ছুটে চলল গাড়ি। স্বাধীন একটা ভঙ্গিতে। যেন সব অপারগতা আর বাধাকে কে পিছে ফেলে। আমি ধীরে ধীরে গাড়িটাকে হারিয়ে যেতে দেখলাম। বৃদ্ধার চুল বাতাসে উড়ছে আর বৃদ্ধ লোকটার চোখে মুখে স্বস্তি।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।