somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিধাবাদী 'অ্যাকর্ড', 'অ্যালায়েন্স'

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশী তৈরী পোশাকের উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স আমাদের দেশের প্রায় সাড়ে পাঁচশ কারখানা পরিদর্শন শেষে রিপোর্টে প্রকাশ করে, বাংলাদেশের প্রায় সব তৈরি পোশাক কারখানাই নাকি ঝুঁকিপূর্ণ...

ইউরোপের ক্রেতার জোট 'অ্যাকর্ড' আর উত্তর আমেরিকার ক্রেতাদের জোট 'অ্যালায়েন্স' এই দুই কুতুবের জোরেসোরে আবির্ভাব মূলত রানা প্লাজা দূর্ঘটনার পর। আমাদের দেশে শ্রমিকের কোন অধিকার নেই, কর্মপরিবেশ মানহীন, কারখানা গুলোতে নিরাপত্তার অবস্থা মানহীন ইত্যাদি তদারকির জন্য শুরু করে কারখানা পরিদর্শন। দীর্ঘ পরিদর্শনের এই সময়কালে অনেক ক্রেতা বাংলাদেশে পোশাক অর্ডারে অসম্মতি জানায়, যার প্রভাব পড়ে গত এক বছরের রপ্তানীতে...

কারখানা পরিদর্শন করতে গিয়া তাদের কাবিলতির শেষ নাই। পরিদর্শক দলে বিজিএমই এর কোন সদস্য তারা রাখেনাই। বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা না কইরা মামুর বাড়ির আবদার প্রত্যেকটা পরিদর্শনের পর...

অস্বীকার করার উপায় নাই, আমাদের দেশের অনেক কারখানা আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। কিন্তু এর জন্য কি বিদেশী ক্রেতারা সমানভাবে দায়ী না? বাংলাদেশের কারখানা মালিকদের তারা পোশাক উৎপাদনের জন্য যে নগণ্য সময় দেয় সেটা নিয়ে তো কখনো তেমন কোন কথা হয় না...! আমাদের দেশ থেকে কয়েক ডলারে পণ্য কিনে নিয়ে গিয়ে অ্যাকর্ড আর অ্যালায়েন্স যখন নিজেদের বাজারে সেই পণ্যই কয়েকশ ডলারে বিক্রি করে তখন যদি পোশাকের মূল্য কয়েক সেন্ট বাড়িয়ে দেয়ার দাবি করা হয় তখনই ক্রেতারা বেঁকে বসে। নামমাত্র মূল্যে পণ্য কিনে তারা কি করে মানবতার এমন বুলি আওড়ায়?

উৎপাদন খরচ কমানো আর দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করতেই কারখানা মালিকেরা সাব-কন্ট্রাক্টে কাজ দিতে বাধ্য হয়। আর সাব-কন্ট্রাক্টে চলা কারখানা গুলো আন্তর্জাতিক মান সম্পন্ন হবে, প্রতি বাইশ'শ স্কয়ার ফিটে আধুনিক ফায়ার এস্টিংগুইশার থাকবে এমনটা আশা করা বাস্তব সম্মত না...

আসলে বড় চোর ওই বিদেশী ক্রেতারাই। শ্রমিক অধিকার, শ্রমিক সুবিধার বুলি ক্ষণে ক্ষণে আওড়াবে, কিন্তু পোশাকের মূল্য এক সেন্ট বাড়াতে বললেই গোয়ার্তুমি শুরু করবে। কারখানা গুলো সংস্কারের জন্য তারা যে তহবিল করেছে সে তহবিল থেকে ঋণ দেয়া নিয়েও তাদের একপেশে মনোভাব...

সব সময় আমাদের দেশের গার্মেন্টস্ মালিকদের দোষারোপ করা হয় অথচ মূল নাটের গুরুরা আলোচনার বাইরে। দেশে গার্মেন্টস্ শিল্পে যতবার অস্থিরতা হয়েছে তার মূল কারণ সুনির্দিষ্ট কিছু কন্সপিরেসি। কিছু হাতেগোনা অনাকাঙ্খিত দূর্ঘটনার জন্য প্রমাণ হয় না এদেশে শ্রমিকদের নিতান্তই তুচ্ছ করা হয় সবসময়...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×