somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাদিম আহসান তুহিন
আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

আমার মামা হয়ে উঠার গল্প ২

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে যে পরিবহণ ধর্মঘট হয়েছিলো, তখনকার কথা। ফেনী থেকে বাড়ি ফিরছিলাম। সময়টা ছিল দ্বিপ্রহর। রাস্তায় প্রচুর জ্যাম।

কি! ধর্মঘটেও জ্যাম শুনে অবাক হলেন? অবাক হইয়েন নাহ। বেশি অবাক হওয়া ভালো নাহ। এই জ্যাম হলো মানব জ্যাম। একঝাঁক মানব সম্প্রদায় দুপুরের তপ্তরোদে একখান যানবাহনের লাইগা খাড়ায়া আছে। আহারে দুর্দশা।

রাস্তায় বাস, সিএনজি বা যন্ত্রচালিত কোন বাহন ছিলো না। রিকশা কিছু ছিলো, কিন্তু সেগুলো পর্যাপ্ত নাহ। মহিপাল থেকে সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরছে এই আশায় যে, হয়তো আরেকটু সামনে গেলে গাড়ি পাওয়া যাবে।

আমি বেচারা রিকশা খুঁজি কিন্তু খালি পাই নাহ। তবে ক্ষণকাল পরে একটা ভ্যানগাড়ি পেয়ে গেলাম। অন্য সব গাড়িতে চড়ার অভিজ্ঞতা থাকলেও ভাড়ায় চালিত ভ্যানগাড়িতে এবারই প্রথম উঠলাম।

ভ্যানে চড়ে নিজেকে ভিআইপি (প্রধানমন্ত্রী লেভেলের) মনে হতে লাগলো। কারণ আশেপাশে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ভ্যানের যাত্রী আমরা চারজন। ভ্যানচালকের সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছি।

মাইলখানেক যাওয়ার পরের কথা। রাস্তার দুপাশে তখনও মানুষের সারি। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীরাই বেশি। চার-পাঁচজন এসএসসি পরীক্ষার্থী মেয়েকে অতিক্রম করে যাচ্ছিলো আমাদের ভ্যান। আমাদের দেখেই একটা মেয়ে হাঁক দিলো- দাঁড়ান, দাঁড়ান। ভ্যানওয়ালা ধীরে চালাতে লাগলো।

মেয়েটা তার বান্ধবীদের বলতেছে, উনাকে আমি চিনি তো। উনি আমার মামা হয়। ভ্যানওয়ালাকে বলতেছে মোল্লাবাড়ি পর্যন্ত যাবেন? আমাদেরকে নিয়ে যান না মামা। আমি ভাবছিলাম ভ্যানওয়ালা হয়তো মেয়েটার মামা হয়। কিন্তু নাহ, মেয়েটা দেখি আমারেই মামা মামা বলতেছে।

আমি মেয়েটাকে চিনি কি না ভাবতে লাগলাম। আমি ক্যাম্নে তার মামা হই বুঝলাম নাহ। তারপরও মামা যখন ডাকতেছে তখন ভাগ্নীগুলারে তো নিতেই হয়। ডাকলাম, আসো মা-মণিরা। আমার অচেনা ভাগ্নীটা উঠতে চাইছিলো কিন্তু তার বান্ধবীরা উঠতে চাইলো না। অগত্যা ভাগ্নীগুলারে রেখেই আমরা এগুতে লাগলাম।

তিন/চার মাইল আসার পর আমি সিলোনীয়ার একটি সিএনজি পেয়ে গেলাম। বাকী পথটুকু সিএনজি করেই এলাম। বাড়ীতে পৌঁছেও ভাবতেছি এই মাইয়া আমার কোন কুলের ভাগ্নী হয়? আল্লাহর দুইন্নায় জন্ম নিয়েছি বুঝি শুধু মেয়েদের মুখে মামা ডাক শোনার জন্য? এইতো কিছুদিন আগেও আরেকটা মেয়ে আমারে কয়, আমার চেহারার মধ্যেই নাকি একটা মামা মামা ভাব আছে। এইডা কিছু অইলো?
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×