সকালে টিউশনিতে গেলাম।
তখন একটা বাংলালিংক নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই একটা সুকণ্ঠী বালিকার কণ্ঠস্বর শুনতে পেলাম।
হ্যালো হ্যালো হ্যালো,,,
আমি বিরস কণ্ঠে হ্যালো বলতেই লাইন কেটে দিলো। ৮ সেকেন্ডের ব্যাপার মাত্র।
টিউশনি শেষে বাড়ি ফিরে কল ব্যাক করতেই পুরুষ কণ্ঠ শোনা গেল। বললাম, ঘণ্টাখানেক আগে এই নাম্বার থেকে কল আসছিলো।
প্রত্যুত্তরে ব্যাটায় আমতা আমতা করে কয় কী,
আমার মেয়ে দিছিলো বোধহয়। ও তো কোচিংয়ে পড়তে গেছে। আপনার মেয়েও কী কোচিং করে? কোন কোচিংয়ে?
(মনে মনে কইলাম আমার মেয়ে কইত্তে আইলো মনু?আমার বড় ভাইও এখনো বিয়ে করেনি, আর আমিতো দুধের বাচ্চা।)
জিজ্ঞেস করলাম আপনি কোন জায়গা থেকে বলতেছেন?
কি একটা জায়গার নাম বললো বুঝি নাই। তাই আবার জিজ্ঞেস করলাম।
লোকটি জানালো তিনি কাট্টলী থেকে বলতেছেন।
অতঃপর বললেন, আমার পরিচয় তো নিলেন।আপনার পরিচয়টা বলেন।
আমি বললাম, আমিতো ফেনী থেকে বলতেছি।তাহলে ভুলেই আসছে মনে হয়।
লোকটি তারপরও আমার মেয়ের কথা জিজ্ঞেস করতেছে। ১মিনিট ৫২সেকেন্ড। রেখে দিলাম।
বত্ব(btw),
আমার মা-মণিটা কোথায় রে? তোমার বান্ধবী কল দিছিলো। যাও মা, কোচিংয়ে যাও,,,
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


