যে কোন কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেলার মাঝে অদ্ভুত রকমের আনন্দ পাওয়া যায়।
অন্যদের কথা জানিনা, তবে আমার কাছে সেই লেভেলের মজা লাগে।
কাগজ ছিঁড়ার কচ কচ শব্দ শুনতেও অসম্ভব ভালো লাগে।
কুচি কুচি করে কাগজ কাটুন কিংবা ছিঁড়ে ফেলুন।
তারপর কাগজ কুচি হাওয়ায় ভাসিয়ে দিন।
দেখবেন ভালো লাগবে।
★কয়েকটা উদাহরণ দিচ্ছিঃ
→মনে করুন কোন কাগজ আপনার জন্য দুঃসংবাদ নিয়ে আসলো, কিংবা মন খারাপ হওয়ার মতো কোন বার্তা। তাৎক্ষনিক কাগজটা ছিঁড়ে ফেলুন। দেখবেন কিছুটা স্বস্তি অনুভব করবেন।
→আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। ম্যাথ নিয়েই আমার পড়ালেখার সময় কাটে।হঠাৎ কোন অংক যদি না মিলাতে পারি, সেই কাগজটা তখন কুচি কুচি করে ছিঁড়ে ফেলি। অংকটা আবার করার চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফল হই।
→নিতান্ত অসহায় বোধ করছেন? কোন কিছুই ভালো লাগছেনা? সব সময় অস্থির অস্থির অস্থির লাগছে? হাতের কাছে কাগজ থাকলে নিয়ে ছিঁড়তে থাকুন। ভালো লাগবে।
→অনেকেই কাগজে লেখালেখি করে সেটাকে আবার হাতের মুঠোয় দুমড়ে মুছড়ে ফেলে দেন। সেই দুমড়ানো কাগজটা নিয়ে আবার ছিঁড়ে ফেলুন। যে কারণে দুমড়ে মুছড়ে কাগজটা ফেলে দিয়ে স্বস্তি পেতে চাইলেন তারচেয়ে দ্বিগুণ ভালো লাগবে আপনার।
★যে ধরণের কাগজ ছিঁড়তে বেশি মজাঃ
→আমি টিকে-সিক্সটি ফাইভ (T.K.65) কাগজে লিখে থাকি। এই কাগজ সাধারণ কাগজের চাইতে একটু বেশি মসৃণ এবং পুরু। অবশ্য এর চাইতেও ভালো কাগজ আছে। এ ধরণের কাগজ ছিঁড়লে শব্দটা দারুণ হয়।
→নরম এবং পাতলা কাগজ ছিঁড়তে মজা কম পাওয়া যায়।এগুলো ধরতেই ছিঁড়ে যায়।
→পরীক্ষা দিয়ে বের হলেন, একটা প্রশ্নও কমন পড়েনি কিংবা পরীক্ষাটাই খারাপ দিলেন.,.হল থেকে বের হয়ে প্রশ্নটা ছিঁড়ে ফেলুন। আহ! কি মজা।
→টপ সিক্রেট জাতীয় কাগজ গুলো, যেগুলা অন্যরা দেখলে আপনার সমস্যা হবে.,.. নির্দ্বিধায় ছিঁড়ে ফেলুন। নো টেনশন।
★দৃষ্টান্তঃ
পাঠ্য বই ছিঁড়তে পারার মতো দুঃসাহস কয় জনের আছে? পড়ালেখা করতে মন না চাইলে টেক্সট বুকের পাতা গুলো ছিঁড়ে ফেলুন। জানি সেটা অনেকেই পারবেন না। তবে পড়ালেখা করেও যে বইয়েৱ পাতা ছিঁড়ে ফেলা যায় তা করে দেখিয়েছেন শেরে বাংলা। কথিত আছে, তিনি যা একবার পড়তেন তাই মনে থাকতো। তাই তিনি যা পড়তেন তা ছিঁড়ে ফেলে দিতেন।
★সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
কাগজ ছিঁড়তে গিয়ে কোন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাগজ ছিঁড়বেন না। এতে আপনার হিতে বিপরীত ঘটতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


