somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজা ও তিন কণ্যা (আপডেট ভার্সন)

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছিল রাজা। রাজার ছিল এক রানি আর তিন কন্যা। তিন কন্যাকে নিয়ে রাজা বেশ সুখেই ছিলেন। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। তারপর একদিন রাজা তাঁর কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। কে তাঁকে কী রকম ভালোবাসে?

বড় কন্যা জবাবে বলল, ‘বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি।’
রাজা মুচকি হাসলেন।
মেজ কন্যা বলল, ‘বাবা, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি।’
রাজার মুখে দেখা গেল হাসির রেখা।
ছোট কন্যা বলল, ‘বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি।’
সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানিও শুনে অবাক। এ কেমন কথা! রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির আর সেনাপতিকে। হুকুম দিলেন ছোট কন্যাকে গভীর জঙ্গলে রেখে আসতে।
রাজার হুকুম বলে কথা, পরদিন ছোট রাজকন্যাকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই। ছোট রাজকন্যা একা বসে আছে। এমন সময় সেখানে হাজির হলো এক পথিক। রাজকন্যাকে দেখে জানতে চাইল, ‘গভীর অরণ্যে তুমি একা কেন?’
রাজকন্যা সব ঘটনা খুলে বলল। পথিকের খুব কষ্ট হলো সেসব কথা শুনে। কিছু একটা করতে ইচ্ছে করল তার। কিন্তু পথিকের তখন ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থা। তারপরও পথিক রাজকন্যাকে তার সঙ্গে নিতে চাইল। রাজকন্যাও রাজি। দুজনে চলল পথিকের ঘরের দিকে।
এদিকে রাজা তঁার বড় কন্যাকে ভিনরাজ্যের এক রাজপুত্রের সঙ্গে বিয়ে দিলেন। সেই রাজপুত্রের আবার চিনির ব্যবসাও আছে। মেজ কন্যারও বিয়ে দিলেন ঘটা করে। এই পাত্রের আছে বেশ বড় গুড়ের আড়ত। এভাবেই কেটে গেল দিন। একদিকে আনন্দ...আর অন্য দিকে।

বছরখানেক পরের কথা। একদিন এক লবণচাষি রাজাকে নিমন্ত্রণ করল তার বাড়িতে। রাজা বড় বিনয়ী। তাই লবণচাষির নিমন্ত্রণও তিনি রক্ষা করলেন। কিন্তু চাষির বউ রাজাকে খাবার খেতে দিলেন নুন ছাড়া তরকারি দিয়ে! খাবার মুখে দিয়েই রাজার মুখ বিস্বাদে কুঁচকে গেল। নুন ছাড়া আবার তরকারি হয় নাকি? চাষির বউ বলল, ‘রাজা তো নুন অপছন্দ করেন। তা ছাড়া নুনের কেজি এখন ৪৫ টাকা।’
নুনের এত দাম শুনে রাজার হার্ট অ্যাটাক হওয়ার মতো দশা হলো। নুন এতই মূল্যবান? এমনিতেই চিনি-গুড় খেতে খেতে রাজার শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে। তার ওপর এই নুনের কারণেই রাজ্য থেকে বের করে দিয়েছিলেন তাঁর ছোট কন্যাকে! সব মনে পড়ে গেল রাজার।
এদিকে রাজা হঠাৎ দেখতে পেলেন, আসলে চাষির বউ হলো তাঁরই ছোট কন্যা! আর লবণচাষিটি হলো সেই পথিক, যে রাজকন্যাকে ঘরে তুলেছিল। লবণ চাষ করে তাদের এখন রমরমা অবস্থা। সব দেখে রাজা তঁার ছোট কন্যাকে আবার প্রাসাদে ফিরিয়ে নিয়ে গেলেন। সবার মুখে ফুটে উঠল হাসি। তারপর থেকে সেই রাজ্যে সবাই সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।

রিপোস্ট: গতবছর নুনের দাম বৃদ্ধি নিয়ে প্রথম আলোর রস+আলোতে প্রকাশিত রম্য। এই বছর চালের দাম নিয়ে একটা লিখতে হবে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×