গেল ২রা জুন আমাদের অতি পরিচিত অর্থমন্ত্রী আবুল মাল সাহেব উত্থাপন করলেন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট যা মোট ৩,৪০,৬০৫ কোটি টাকা।অন্য সব বাজেটের রেকর্ড ভেঙে দিল মাল সাহেবের এবারের বাজেট।কি খুশি হইতেছেন...!!দেশ তো উন্নয়নের জোয়ারে ভেসে যাবে।হ্যা দেশ জোয়ারে ভাসবে ঠিকই তবে তার সাথে সাথে আপনি গিয়ে পড়বেন bay of Bengal এ।কারন এবারো বারছে মোবাইল অপারেটরগুলার vat।আর অপারেটরদের খাইয়া দাইয়া কাজ নাই যে নিজের পকেট থাইকা vat ভরবে।তারা প্যাকেজের কোনায় ছোট্ট করে লিখে দিবে with vat+sd.অতএব সেই vat আদায় করা হবে আপনার পকেট থেকে যা আমাদের আপামর প্রেমিক ভাইদের জন্যে অতি চিন্তার বিষয়।তাই পরামর্শ থাকবে যাহারা প্রেমিক মন নিয়া ঘুরিতেছ তাহারা এখন থেকেই কবুতর পালা শুরু করিয়া দাও :-)
আমার সবচেয়ে দুঃখ বাংলার আপামর সিগেরেটখোর জনসাধারনের জন্যে :-( শুনে খারাপ লাগলেও সত্যি যে এবারো ব্যাপক হারে বাড়ছে প্রিয় সিগারেটের দাম।আহারে বেচারাদের এবার হয়তবা Hollywood ছেড়ে আকিজ ধরার সময় হয়েছে :p এছাড়াও বাড়ছে কয়েল,কেক,বেকারি পণ্যের দাম।
যাইহোক vat বাড়ুক বা যাই হোক আমরা উন্নয়নের জোয়াড়ে ভাসবই আর ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গিয়ে পড়বই।জয় বাংলা, ভ্যাট সামলা :p
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

