কাল থেকে রমজান মাস শুরু। ইতিমধ্যেই বাজারে নাকি আগুন লেগেছে। জনগুরুত্বপূর্ণ মনে করে আপনাদের কয়েকটি কায়দা কানুন বাতলে দিচ্ছি। আশা করি কাজে দেবে।
প্রতিবার রমজান মাস এলেই কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের হু হু করে বেড়ে যায়। যেমনঃ পিঁয়াজ, তেল, মরিচ, ভোজ্যতেল মশলা জাতীয় পণ্যের মূল্য। আমার মতো ছা পোষা কেরাণীর হাতের নাগালের বাইরে চলে যায়। বাজার থেকে হা হুতাশ করে বাড়ি ফিরতে হয়। চারিদিকে শোনা যায় বাজারে আগুন লেগেছে।
বাজারে যাবেন ব্যাগ হাতে। রোজায় প্রচন্ড কষ্ট হচ্ছে মুখটা এমন করে রাখবেন।
বেগুন ছাড়া বেগুনী হয় না। বেগুনী খাওয়ার দরকার নেই। ইফতারে বেগুন খেলে এলার্জি সমস্যা হতে পারে এবং সেটি হতে পারে মারাত্নক। এতে পরিবারের কেউ বেগুনী খেতে চাইবে না। বেঁচে গেল বেগুন কেনার টাকা।
পিঁয়াজ ছাড়া চলে না, পিঁয়াজের দাম এখনই ৪৫ টাকা কেজি। রমজানে আরও বাড়বে। বলুন, পিঁয়াজ না খেলে কি হয়!
হাল ছাড়বেন না, হতাশও হবেন না। কারণ রমজান মাস কিন্তু চিরদিনের জন্য থাকবে না। ৩০দিনের ধৈর্য্যরে পরীক্ষায় আশা করি সবাই কৃতিত্বের সাথে পাস করে যাব ইনশাল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




