
তোমারে চেনার খোদা তাওফিক দাও,
নিজেকে চেনার তুমি তাওফিক দাও,
তাওফিক দাও, খোদা তাওফিক দাও, তাওফিক দাও।
'আহসানি তাক্কউয়ীম' দিয়েছো তুমি,
দিয়েছো সাগর-নাহার আকাশ-ভূমি,
এসবের শুকরিয়া তোমার সকাশে যেন
জানাতে পারি সেই তাওফিক দাও-ঐ
কী এমন সাধ্য ছিল হতে পারি আমি,
সাইয়্যিদুল মুরসালিনের অনুগামী,
দয়া করে বানিয়েছো তাঁর অনুসারী
সে শুকরিয়া করার তুমি তাওফিক দাও-ঐ
ছিলাম না পৃথিবীতে এনেছো তুমি,
মাকে দিয়ে সুনিবিড় মমতায় চুমি,
মাতৃমনে মমতার যে স্রোত সৃজিয়াছো
তার শুকরিয়া করার তুমি তাওফিক দাও-ঐ
সরল পথের দিশা ছিল না গো জানা,
তুমি দিলে পরিচয় তাওহিদ ঠিকানা,
সিজদাবনত হয়ে তোমার শোকর
আদায় করতে পারি সেই তাওফিক দাও-ঐ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



