somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফতুল্লায় তোফাজ্জল বাহিনী কর্তৃক নববধুকে গণধর্ষণ

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফতুল্লার পাগলা এলাকায় এক নববধু গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষনের মাত্র ৩দিন আগে জালকুড়ি এলাকার এক যুবকের সাথে তার বিয়ে হয়েছিলো। আওয়ামীলীগের তোফাজ্জল বাহিনীর ৭ সদস্য নববধুকে জোরপূর্বক ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। গতকাল ৭ নরপশুর নাম উল্লেখ করে ধর্ষিতা নববধু ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর ফতুল্লা থানা পুলিশ ৩ধর্ষককে গ্রেপ্তার করেছে। বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবন কান্তি সরকার জানিয়েছেন।
ঘটনার বিবরণে প্রকাশ গত ১ অক্টোবর পাগলার জালকুড়ি এলাকায় এক যুবকের সাথে উল্লেখিত নববধুর বিয়ে হয়। বিয়ের ৩দিন পরে গত ৩ অক্টোবর পাগলার নুরবাগ এলাকায় আত্মীয়র বাসায় বেড়াতে যায়। ওইদিন সকাল সারে ১০টায় আওয়ামীলীগের তোফাজ্জল বাহিনীর সন্ত্রাসী শরীফ, আজাদ, আয়নাল, স্বপন, তাজুল ও ওসমান মোল্লাসহ মোট ৭জন অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে একটি নির্জন আড্ডাখানায় পালাক্রমে ধর্ষণ করে। ১৯বছরের নববধুকে ধর্ষণ শেষে সন্ত্রাসীরা এ বিষয়ে কারো কাছে মুখ খুললে নববধুর গোটা পরিবারকে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে যায়। ফলে একদিকে লোক লজ্জার ভয় এবং অপরদিকে সন্ত্রাসীদের হুমকি এবং থানায় মামলা করে কোন লাভ হবে কিনা এসব ভাবতে গিয়ে অসহায় নববধু ঘটনার ৪দিন পর গতকাল ফতুল্লা থানায় মামলা দায়ের করে। মামলা নং-৮, তাং- ৭/১০/০৯।
উল্লেখ্য মহাজোট সরকার মতায় আসার পর আওয়ামীলীগের সন্ত্রাসী ৬টি খুনের মামলাসহ মোট ১৯মামলার আসামী তোফাজ্জল হোসেন শিকদার জেলখানা থেকে জামিনে বেরিয়ে এসে পাগলা এলাকায় বেপরোয়া তান্ডব চালিয়ে যাচ্ছে। ইতোপূর্বে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তোফাজ্জল বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এলাকায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে। এবার তোফাজ্জল বাহিনীর ৭ সদস্যের দ্বারা গণধর্ষণের শিকার হলো এক অসহায় নববধু।

(খবরটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।)

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×