somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মর্মস্পর্শী ঘটনা : হেফাজতে ইসলামের হামলায় আহত সাংবাদিক নাদিয়া শারমিন বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৩১২ কেবিনে তার চিকিৎসা চলছে। ইতোমধ্যে তার মাথায় সিটিস্ক্যান এবং এক্সরে সম্পন্ন হয়েছে। উন্নত চিকি‍ৎসার জন্য তাকে এখানে ভর্তি করা হয়।

শনিবার রাত ৮টা ৩০মিনিটের দিকে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার মাথার ও শরীরের বিভিন্নস্থান কেটে গেছে বলে তিনি জানান।তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নাদিয়া বাংলানিউজকে জানান, শনিবার বিকেল ৩টা ৩০মিনিটের দিকে পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালন করছিলেন। হঠা‍ৎ হেফাজতে ইসলামের একজন কর্মী এসে তাকে ধমকের স্বরে বলেন, “পুরুষদের মধ্যে কেন এসেছেন।”

উত্তরে নাদিয়া বলেন, আমি একুশে টেলিভিশনের সাংবাদিক, দায়িত্ব পালন করতে এখানে এসেছি। একথা বলতে বলতে হেফাজত কর্মী তাকে পেটাতে শুরু করে। পরবর্তীতে আরো ১০ থেকে ১২জন হেফাজতে ইসলামের কর্মী এসে তাকে পেটাতে থাকে। পুরানা পল্টন থেকে দিগন্ত টেলিভিশনের কার্যালয় পর্যন্ত মধ্যবর্তীস্থানে হেফাজতে ইসলামের কর্মীরা তাকে ৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক পেটাতে থাকে।

পরবর্তীতে নাদিয়া উঠে বিজয়নগরের দিকে চলে যান। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জন কর্মী তাকে মারধর শুরু করে। এ সময় তিনি আশপাশের লোকজনের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি বলে জানান নাদিয়া। পরে তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে তার সহকর্মীরা সাহায্যের জন্য ছুঁটে আসেন। এরপর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

কিছুক্ষণ পর হাসপাতালে তার পরিবার, আত্মীয়-স্বজনসহ একুশে টেলিভিশন সহকর্মীরা উপস্থিত হন।

বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)উপাচার্য আ আ ম স আরোফিন সিদ্দিকি তাকে দেখতে যান। এছাড়া ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও তাকে দেখতে যান।

মূল নিউজ এখানে : Click This Link

বাংলাদেশের নারী সমাজ,
এই নিরপরাধ নারীটির জায়গায় আপনিও থাকতে পারেন। থাকতে পারত আপনার কোন বোন। থাকতে পারত আপনার কোন কন্যা। তারা এমন করে নারীদের উপর আক্রমণ করছে যেন তারা কোন নারীর গর্ভে জন্ম নেয়নি।

কেবল নারী হওয়াটাই তাদের দৃষ্টিতে অপরাধ।

অথচ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানী খাত গার্মেন্টস খাতের চালিকা শক্তি নারী। আপনার উপার্জনের টাকায় খেয়ে আপনারই উপর কোন কারণ ছাড়াই অত্যাচার করবে, এটা কি মেনে নেয়া যায় ?
তাই, এখন ঘরে থাকার সময় নয়, প্রতিবাদে বেরিয়ে আসেন রাজপথে। এই বর্বর অসভ্য শয়তানি শক্তিকে ঠেকান।

সকল প্রকার লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসায় দান সদকা দেয়া সরাসরি বন্ধ করে দিন। আপনার দান সদকা খেয়ে ওরা আপনার উপরেই হামলে পড়বে বার বার, এটা হতে দেয়া যায় না।

একবার সুযোগ পেলে মধ্যযুগীয় তালিবান শাসনের মতো আপনাকে পশুর মতো বেঁধে রাখবে এই মোল্লারা।

আপনাদের পরিণতি কেমন হবে তা পাবেন এখানে : Click This Link)_GoGo(ExtraTorrent)

বাংলাদেশকে কোনক্রমেই তালিবান আফগান বানাতে দেয়া যাবে না। বাংলাদেশ কোন কাঠমোল্লার দেশ না, এই দেশ নারী পুরুষ সবার।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫০
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×