ফেসবুক বাংলাদেশে প্রায় দুই বছর ধরে খুব বিখ্যাত। ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। এতে যেমন বিভিন্ন রকমের বিনোদনের খোরাক আছে, তেমনি আছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন রকমের গ্রুপ। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রুপগুলো এর মধ্যে উল্লেখযোগ্য। প্রায় ১ বছরের বেশি সময় ধরে যে সব গ্রুপ ফেসবুকে আলোড়ন জাগিয়ে আসছে সে সব গ্রুপগুলোকে এখানে পরিচিত করানোর জন্যই এই লেখা।
গ্রুপগুলো যেমন বাংলাদেশীদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাবার উয্যোগ নিয়েছে, তেমনি এই বিষয়ে ফেসবুকে আলোচনা করারও সুযোগ করে দিয়েছে। সাথে সাথে প্রবাসী বাংলাদেশীদের জন্যও দেশী বন্ধুদের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে মত আদান-প্রদানের একটি সহজ পথ খুলে দিয়েছে।
এই গ্রুপগুলোর অন্যতম দুইটি উল্লেখযোগ্য সাফল্য আছে। একটি সাফল্য হলো, এর মাধ্যমে রাজাকারধর্মী চিন্তাধারার লোকজনের মাঝে বেশ আলোড়ন ফেলতে পেরেছে। গ্রুপগুলোতে রাজাকারধর্মী চিন্তাধারার লোকজনের সাথে ১ বছরেরও বেশী সময় ধরে গ্রুপের অনেক সদস্যের অবিরাম বাকযুদ্ধই এর প্রমান। অপর সাফল্য হলো, এই গ্রুপগুলোতে রাজাকারধর্মী লোকজনের সাথে বাকযুদ্ধ চালাতে চালাতে কিছু সদস্য ভার্চুয়াল ওয়ার্ল্ড এর বাইরে এসে রিয়েল ওয়ার্ল্ডে গত ১৪ই নভেম্বর, ২০০৮ মুক্তিযুদ্ধভিত্তিক একটি সংগঠন গঠন করে যার নাম "১৪ই ডিসেম্বরের দল"। এই সংগঠন ইতিমধ্যে চারটি ইভেন্ট আয়োজন করেছে। "১৪ই ডিসেম্বরের দল" নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।
গ্রুপগুলোর অনেক সদস্যের অবদানের কারনেই এই লড়াই আগামীতে আরো অনেক শক্তিশালী হবে বলে আশা করছি। নিম্নে এই সব গ্রুপগুলোর নাম লিঙ্কসহ দিয়ে দিলাম।
> "I Just HATE pakistan" for the GENOCIDE of 1971
View this link
> JUDDHAPORADHIDER BICHAR CHAI
View this link
> Pakistan Should Immediately Say Sorry Officially For The GENOCIDE OF 1971
View this link
> "I Just HATE pakistan army, razakar & Specially jamaat-e-Islami"
View this link
"১৪ই ডিসেম্বরের দল" সংগঠনটির ফেসবুকের গ্রুপ শুধুমাত্র রেজিষ্টার্ড সদস্যেদের জন্য। কিন্তু যে কোন ফেসবুক ব্যবহারকারী চাইলে নিম্নের লিঙ্কে সদস্য হতে পারবেন।
> "14e December er Dol"
View this link
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।