somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ই ডিসেম্বরের দল

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধ করে ছিনিয়ে আনা আমার এই দেশের মাটি,
কেমন করে থাকবে হয়ে যুদ্ধপাপীর ঘাঁটি?
রইবো যদি অন্ধ হয়ে, এই দুরাচার নিয়ে,
কি লাভ হলো মুক্তিসেনার, নিজের জীবন দিয়ে?
হায়রে কপাল! স্বাধীনতার সাঁইত্রিশ বছর শেষে,
পিশাচগুলো আজো আছে গোপন ছদ্মবেশে!
এই পাপীদের সুষ্ট বিচার করবে কি সরকার?
পেরিয়ে গেলো আরো ৯ টি মাস, আর কত দরকার?

- ১৪ই ডিসেম্বরের দল
(মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ নবীন প্রজন্ম)
www.14december.org

বাংলার স্বাধীনতা অনেক হাত ঘুরে ১৯৭১ এ আবারও বাঙ্গালীদের অর্জনে আসে। আমরা স্বাধীন হয়ে গেছি আজ প্রায় ৩৮ বছর হলো, এতদিন পরও আমরা দেখি, যে দেশ আমরা এত ত্যাগের বিনিময়ে পেয়েছি, সেই দেশে এখনও বাংলা সংস্কৃতির ধারক-বাহকদের শত্রুরা স্বক্রিয়। এখনো অনেকেই এই দেশে আমাদের বাঙ্গালী অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা যদি সচেতন না হই, তাহলে এই ঘটনা আবারো ঘটতে পারে। যারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে কথা বলবে, স্বাধীনতা বিরোধীরা তাকেই হত্যা করতে চাবে। আর আমরা যদি ঘরে বসে থেকে শুধু হা...হুতাশ করি, তবে তারা আরো সক্রিয় হবে। যা আমাদের কখনোই কাম্য নয়।
মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে এই দেশের জন্য চিন্তা করতে শিখায়, দেশপ্রেমে অনুপ্রানিত করে প্রকৃ্ত বাংলাদেশী হতে উৎসাহ দেয়। আর যখন নিজেকে বাংলাদেশী বলে গৌরববোধ করতে শুরু করি তখন ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের ঘৃণীত সকল অপকর্ম আমাদের মাথা নত করে দেয়। কারন এখনো এই স্বাধীন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীরা মাথা উঁচু করে আছে। তাই আমরা সজ্ঞানে স্বতস্ফুর্তভাবে বলতে চাই "আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই" এবং এখনো যারা আমাদের ইতিহাস সংস্কৃতি তথা স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, তাদেরকে প্রতিহত করতে চাই। আর স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অনুভূতিকে মানুষের মনে আরো তিব্রভাবে জাগ্রত করতে চাই।
এই অনুভূতি ও চিন্তাভাবনা থেকে "১৪ই ডিসেম্বরের দল"- এর জন্ম। "১৪ই ডিসেম্বরের দল" একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন। কয়েকজন ফেইসবুক (একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট) ব্যবহারকারী মুক্তিযুদ্ধভিত্তিক কিছু গ্রুপে নব্য রাজাকারদের সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে সাইবার ওয়ার করার সময় মুক্তিযুদ্ধের চেতনা তাদের অন্তরে আরো তিব্রভাবে জাগ্রত হয়। ৭১' সালের যুদ্ধাপরাধীদের আজো বিচার না হওয়া তাদের নিজেদেরকেও লজ্জিত করে। মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারন করে মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শুরু হয় পথ চলা। বহু মাসের প্রস্তুতি ও পরিকল্পনার পর ফেইসবুকে মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি গ্রপে একটি সভা আহবান করা হয়। বিপুল সংখ্যক ফেইসবুক ব্যবহারকারী এই ডাকে সাড়া দেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে জনসচেতনতা তীব্র করা এবং তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসে উৎসাহিত করার উদ্দেশ্যে সমমনা মানুষদের নিয়ে ১৪ই নভেম্বর, ২০০৮ ইং তারিখে গঠিত হয় "১৪ই ডিসেম্বরের দল"।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×